সারাদেশ

​পেকুয়ায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ​

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সচল রাখতে এবং কৃষি পুনর্বাসনের লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন ফলদ-বনজ গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আজ ২৯ জুন সোমবার সকাল ১০টায় পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থ বছরের খরিফ-১ মৌসুমের এই বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

​পেকুয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার তালিকাভুক্ত কৃষকদের হাতে প্রণোদনা সামগ্রী তুলে দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

​উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবার পেকুয়া উপজেলার মোট ৩ হাজার ১১০ জন প্রান্তিক কৃষককে এই বিশেষ সহায়তার আওতায় আনা হয়েছে। এবারের প্রণোদনা কর্মসূচিতে প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমন ধান, হাইব্রিড মরিচ, লেবুর চারা ও গ্রীষ্মকালীন শাকসবজির বীজ।
​পেকুয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রান্তিক চাষিদের সক্ষমতা বাড়াতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কয়েকটি ক্যাটাগরিতে এই উপকরণগুলো বণ্টন করা হচ্ছে। এর মধ্যে উফশী রোপা আমন চাষের জন্য ১ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
​সবুজায়নের লক্ষ্যে ৯৬০ জন কৃষকের প্রতিজনকে দেওয়া হচ্ছে ৫টি করে বিভিন্ন প্রকার গাছের চারা, খুঁটি ও জৈব সার। এছাড়া গ্রীষ্মকালীন শাকসবজি চাষের জন্য ৫৫০ জন কৃষকের প্রত্যেককে ৭ প্রকারের ৩০০ গ্রাম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। উচ্চমূল্যের ফসল চাষে উদ্বুদ্ধ করতে ৫০ জন মরিচ চাষিকে ১০ গ্রাম হাইব্রিড বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক এবং আরও ৫০ জন কৃষককে ৫টি করে লেবুর চারা ও জৈব সার দেওয়া হয়েছে।

​পেকুয়া উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মো: আবুজার সোহাগ।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সবুজ কান্তি ধর, উপসহকারী কৃষি অফিসার ছৈয়দ আলম এবং বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক সুবিধাভোগী কৃষক-কৃষাণীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
​প্রধান অতিথির বক্তব্যে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে বর্তমান সরকার প্রতিনিয়ত কৃষকদের পাশে রয়েছে। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে পেকুয়ার খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।তিনি কোনো ধরনের অপচয় না করে সরকারি এই সহায়তার শতভাগ সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
​সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী বলেন, উপজেলায় কৃষি উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছেন। চাষাবাদে যেকোনো সমস্যায় কৃষকদের সবসময় কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা