ছবি: প্রতিনিধি
রাজনীতি

ভোটের নামে জান্নাতের প্রলোভন দেওয়া জাতীয় প্রতারণা: সালাউদ্দিন

পেকুয়া চকরিয়া প্রতিনিধি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ভোটের নামে জান্নাতের প্রলোভন দেওয়া জাতীয় প্রতারণা। শিক্ষার্থীদের দেশ ও জাতির জন্য নিজেকে গড়ে তোলার আহ্বান জানান এবং উন্নয়নের অঙ্গীকার করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়ার সংসদীয় প্রার্থী আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আজ সকাল সাড়ে ১০টায় নিজ বাসভবন থেকে পিতামাতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
তিনি চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগে অংশ নিয়ে বলেন, ভোটের নামে জান্নাতের প্রলোভন দেওয়া “জাতীয় প্রতারণা” এবং কোরআন ও হাদিসে কোথাও উল্লেখ নেই যে কোনো রাজনৈতিক দলের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে।

সালাহউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং দেশ ও জাতির জন্য নিজেদের গড়ে তুলতে হবে। তিনি স্থানীয় জনগণের উন্নয়ন দাবিগুলো পূরণের আশ্বাস দিয়ে বলেন, চকরিয়ায় নতুন মাতামুহুরি উপজেলা গঠন হবে এবং শাহারবিল ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সংযোগে একটি সেতু নির্মাণ করা হবে।

পথসভায় তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। তিনি জনগণকে স্মরণ করান, গণতন্ত্র মানে সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং যারা চোখ হারিয়েছেন তাদের ত্যাগকে সম্মান জানাতে হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা