ছবি: সংগৃহীত
রাজনীতি

উপদেষ্টারা আখের গুছিয়ে রেখেছেন: সামান্তা শারমিন

আমার বাঙলা ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন।

তিনি বলেন, এ ইন্টেরিম গভর্মেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে। অথচ সব শ্রেণি-পেশার মানুষ রক্তের বিনিময়ে তাদের ক্ষমতায় বসিয়েছে।


রবিবার (১২ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টাদের উদ্দেশ করে সামান্তা শারমিন বলেন, মন্ত্রণালয়ের জন্য কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন। শিক্ষকদের কথা বললেই সরকারের কাছে টাকা নেই।

অন্তর্বর্তী সরকার শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের আশা ছিল বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে, হাসিনা চতুরতার সঙ্গে শিক্ষাব্যবস্থা ধ্বংস করার যে প্রক্রিয়া করে গেছেন, তা থেকে উত্তরণ করবে অন্তর্বর্তী সরকার।

বাস্তবে দেখা গেল তারা দেশকে নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা গুরুত্ব পেল না। যারাই সরকার গঠন করুক এ শিক্ষাব্যবস্থা ধ্বংসের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এনসিপির নেত্রী আরও বলেন, আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে।

শিক্ষকদের সুযোগ-সুবিধা নিয়ে এই উদাসীনতা কাম্য নয়। এসবই যদি অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়া লাগে তাহলে তাদের অবস্থান আমাদের কাছে পরিষ্কার। শিক্ষকদের যে টাকা দেওয়া হচ্ছে তা দিয়ে নিম্নবিত্ত পরিবারেরও সংসার চলে না। উদ্দেশ্যমূলকভাবে আমাদের শিক্ষকদের তারা নিম্নবিত্ত পর্যায়ে রাখতে চান।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা