সারাদেশ

বিএনপি গড়বে সুশিক্ষা, সু-সন্তান ও সু-রাজনীতি

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গড়ে তুলবে সুশিক্ষিত প্রজন্ম, আদর্শ সু-সন্তান ও সুশাসনের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন।

শনিবার সারাদিন তিনি উপজেলার চৌডালা বাজার, বালিয়া বাজার, নরশিয়া গ্রামসহ বিভিন্ন বাজারে গণসংযোগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন।

ইঞ্জিনিয়ার খোকন বলেন, বিএনপি আমার রক্তে মিশে আছে। আমার বাবা ছিলেন দলের মনোনয়ন প্রত্যাশী। ছোটবেলা থেকেই ধানের শীষের প্রতীক দেখেই বড় হয়েছি— ঘরে বাইরে সর্বত্র এই প্রতীকের প্রতিধ্বনি শুনেছি। বিএনপির বাইরে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও বিএনপির সাথেই থাকবো। চাঁপাইনবাবগঞ্জকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার জনশক্তিকে আম, ধানসহ কৃষি ও শিল্পখাতে সম্পৃক্ত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো।

বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব। নরশিয়া গ্রামে ৬ জন বীরাঙ্গনা রয়েছেন— আমি তাদের সন্তান হিসেবে সারাজীবন পাশে থাকবো।

গণসংযোগে এসময় স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

বাংলাদেশকে হজ রোডম্যাপ ২০২৭ হস্তান্তর করলো সৌদি আরব

চলতি বছরের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্...

অবহেলায় কুয়েত মৈত্রী হাসপাতাল, রোগীদের জন্য নেই ফ্যান, অসহনীয় গরম!

বৃহত্তর উত্তরা, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান এলাকার লাখ লাখ মানুষের চিকিৎসার এ...

মনোহরদীতে কৃষি বিষয়ক "পার্টনার কংগ্রেস "অনুষ্ঠিত 

নরসিংদীর মনোহরদীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নি...

জিমেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে টাকা সরিয়ে জুয়া ও গরুর ব্যবসায় বিনিয়োগ

জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হি...

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পেকুয়া বিএনপির প্রস্তুতি সভা

কক্সবাজারের পেকুয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান...

চকরিয়ায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

আগামী ১৪ জুন কক্সবাজারের চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় এ...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা