সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরে বন্দীর আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের এক বন্দী। অ্যারন ব্রায়ান গাঞ্চেস নামের এ বন্দী রাজ্যের সর্বোচ্চ আদালতকে আইনি প্রক্রিয়া এড়িয়ে তার মৃত্যুদণ্ড ত্বরান্বিত করার আবেদন করেছেন। তিনি দুই বছর আগেও অ্যারিজোনা সুপ্রিম কোর্টকে তার মৃত্যুদণ্ড কার্যকরের অনুরোধ করেছিলেন, যাতে বিচার সম্পন্ন হয় এবং ভুক্তভোগীর পরিবারে স্বস্তি আসে। গাঞ্চেসের মৃত্যুদণ্ড কার্যকর হলে অ্যারিজোনায় মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া দুই বছরের বিরতির পর আবার শুরু হবে।

চলতি সপ্তাহে হাতে লেখা একটি আদালতের আবেদনপত্রে গাঞ্চেস রাজ্য সুপ্রিম কোর্টকে তার মৃত্যুদণ্ড ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কার্যকরের জন্য সময়সূচি নির্ধারণ করতে বলেন। তিনি ২০০২ সালে বান্ধবীর স্বামী টেড প্রাইসকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

গাঞ্চেস কোনো আইনজীবী নেননি, নিজেই নিজেকে প্রতিনিধিত্ব করছেন। তিনি আদালতে বলেছেন, আমার মৃত্যুদণ্ড অনেক আগেই কার্যকর হওয়া উচিত ছিল। রাজ্য এটি কার্যকর করার আইনি প্রক্রিয়ায় দেরি করছে।

অ্যাটর্নি জেনারেল ক্রিস মায়েসের অফিস বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়োজনীয়তা পূরণে সময়সূচি প্রয়োজন। যেমন লিথাল ইনজেকশনে ব্যবহৃত পেন্টোবারবিটাল ওষুধ পরীক্ষা করার দরকার।

গাঞ্চেসের মৃত্যুদণ্ড ২০২৩ সালের এপ্রিল মাসে কার্যকর হওয়ার কথা ছিল। তবে গভর্নর কেটি হবসের অফিস জানিয়েছিল, রাজ্য মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মী প্রস্তুত করতে পারেনি।

গভর্নর হবস যিনি একজন ডেমোক্র্যাট প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া আইন লঙ্ঘন ছাড়াই পরিচালিত হবে এমনটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি কোনো মৃত্যুদণ্ড কার্যকর করবেন না। তার নির্দেশে পরিচালিত পর্যালোচনা কার্যত শেষ হয়েছিল নভেম্বর মাসে, যখন তিনি এই পর্যালোচনার দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত ফেডারেল বিচারককে বরখাস্ত করেন।

গাঞ্চেস দোষ স্বীকার করে বলেছিলেন, তিনি তার বান্ধবীর সাবেক স্বামী প্রাইসকে গুলি করে হত্যা করেছিলেন। অ্যারিজোনায় বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১১ জন বন্দী রয়েছেন। ২০২২ সালে রাজ্যে তিনটি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল যা প্রায় আট বছর বিরতির পর আবার শুরু হয়। এই বিরতির কারণ ছিল ২০১৪ সালে একটি মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া ব্যর্থ হওয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে জটিলতা। এরপর থেকে রাজ্য সমালোচিত হয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ইনজেকশন প্রয়োগের প্রক্রিয়ায় অতিরিক্ত সময় নেওয়ার কারণে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা