সংগৃহীত
আন্তর্জাতিক

অভিমানে বিদ্যুতের তারে শুয়ে পড়লেন তিনি

আমার বাঙলা ডেস্ক

মায়ের কাছে অর্থ দাবি করেছিলেন কে ভেনকান্না। কিন্তু তা দেননি মা। ফলে অভিমান করে বিদ্যুতের খুটি বেয়ে তারে উঠে যান ভেনকান্না। তখন তিনি মাতাল ছিলেন। ধারণা করা হচ্ছে মাদকের জন্যই অর্থ চেয়েছিলেন তিনি।

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মান্যায়ম জেলায় গত মঙ্গলবারের ঘটনা এটি।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিদ্যুতের খুঁটি বেয়ে উঠে ঝুলন্ত তারের উপর এক ব্যক্তি শুয়ে আছেন। কোনো দিকে তার মনোযোগ নেই। এভাবে তার শুয়ে থাকা দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্যরা। ওই ব্যক্তিকে বিদ্যুতের তারের উপর এভাবে শুয়ে থাকতে দেখে উৎসুক মানুষ সেখানে ভিড় করেন।

স্থানীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, পথচারীরা প্রথমে ওই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে উঠতে দেখেন। তখন অনেকে তাকে খুঁটি থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। উপস্থিত মানুষের বারবার অনুরোধ সত্ত্বেও ওই ব্যক্তি খুঁটি বেয়ে উপরে উঠতে থাকেন। খুঁটির একেবারে শীর্ষে ওঠে তিনি কিছুক্ষণ বসে থাকেন। এরপরই তিনি বিদ্যুতের তারের উপর শুয়ে পড়েন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তি যখন বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে ওঠেন, তখন তিনি মাতাল ছিলেন। ফলে তারের উপর শুয়ে পড়ার পর তিনি নড়াচড়া করছিলেন না।

পরিস্থিতি দেখে ওই ব্যক্তির জীবন বাঁচাতে স্থানীয় বাসিন্দারা দ্রুত লাইনে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেন। বিদ্যুৎ সঞ্চালন চালু থাকলে হয়তো ওই ব্যক্তির ভাগ্যে ভয়ংকর দুর্ঘটনা ঘটে যেত। উদ্বেগ–উৎকণ্ঠার সঙ্গে কিছু সময় অপেক্ষার পর ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নতুন বছরের প্রাক্কালে ভেনকান্না মায়ের কাছ থেকে অর্থ চেয়েছিলেন। কিন্তু তার মা তাকে কোনো অর্থ দিতে রাজি হননি। মায়ের ধারণা ছিল, ছেলেকে অর্থ দিলে তিনি মাদক কিনবেন। অর্থ না দেওয়ায় তিনি রাগ করে খুঁটি বেয়ে উঠে তারের উপর শুয়ে পড়েন। তখনো তিনি মাতাল ছিলেন।

পুলিশ বলছে, অনেক অনুরোধ করার পর ভেনকান্না নিচে নেমে এসেছেন। ওই ঘটনায় পুলিশ মামলা করেছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি

দামি একটি আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকে কুমিল্লার লালমাই পাহাড়ের নি...

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়ান...

আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা