সংগৃহীত
আন্তর্জাতিক

আল-জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার ফিলিস্তিনে সাময়িকভাবে বন্ধ করার আদেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ‘উসকানিমূলক কনটেন্ট (আধেয়)’ প্রচারের অভিযোগে বুধবার (১ জানুয়ারি) এ আদেশ দেওয়া হয়।

ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিম তীরের বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়, ‘সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত বিশেষ মন্ত্রী কমিটি ফিলিস্তিনে আল-জাজিরা চ্যানেলের সম্প্রচার ও এর কার্যালয়ের সব কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়, ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক কনটেন্ট ও প্রতিবেদন সম্প্রচার করায় আল-জাজিরার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে আল-জাজিরার সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে, তারা বুধবার রামাল্লায় তাদের কার্যালয় বন্ধ রাখার একটি নির্দেশনা পেয়েছে।

বুধবার আল-জাজিরায় কিছু ছবি প্রচার করা হয়। এসব ছবি দেখে মনে হচ্ছে, ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা রামাল্লায় আল-জাজিরার কার্যালয়ে ঢুকছেন ও সম্প্রচার বন্ধের আদেশ হস্তান্তর করছেন।

তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এ পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত আল–জাজিরার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইতোমধ্যে আল–জাজিরা বন্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

এক বিবৃতিতে হামাস বলেছে, ‘সম্প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষ জনগণের অধিকার ও স্বাধীনতা খর্ব এবং জনগণের ওপর নিরাপত্তামূলক বিধিনিষেধ আরো জোরদার করার জন্য যেসব স্বেচ্ছাচারী পদক্ষেপ নিয়েছে, সেসবের সঙ্গে এ সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ।’

অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। বিবৃতিতে তারা আরো বলেছে, ‘যে গণমাধ্যম দখলদারির তথ্য প্রকাশ করে ও আমাদের জনগণের দৃঢ়তাকে সমর্থন করে, তার সম্প্রচারের ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

গাজা উপত্যকায় হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও এ সিদ্ধান্তের সমালোচনা করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর মধ্যে টানাপোড়ন বেড়েছে। ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও জেনিনের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদমাধ্যমটিতে খবর প্রচারের পর এ টানাপোড়ন তৈরি হয়।

গত ডিসেম্বরের শেষ দিকে আল–জাজিরা এই বলে ফাতাহর নিন্দা জানিয়েছিল যে অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকায় সংগঠনটি তাদের বিরুদ্ধে ‘উসকানিমূলক প্রচারণা’ চালিয়েছে।

ওই সময় আল–জাজিরা এক বিবৃতিতে বলেছিল, ‘জেনিনে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও জেনিনের প্রতিরোধযোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নেটওয়ার্কে (আল–জাজিরায়) খবর প্রচারের পর এমন প্রচারণা চালানো হয়েছে। জেনিনের দুঃখজনক ঘটনায় প্রতিবেদন প্রচারের সময় প্রতিরোধযোদ্ধা ও নিরাপত্তা বাহিনীর মুখপাত্রসহ সব কণ্ঠের উপস্থিতি নিশ্চিত করেছে আল–জাজিরা।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা