ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইরাকে বিয়েবাড়িতে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪৫০

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নিনেভেহ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভয়াবহ ঐ অগ্নিকাণ্ডের ঘটনায় বর ও কনে এখনো জীবিত রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানানো হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিনেভেহ প্রদেশের গভর্নর নিজিম আল জুবোরি জানান, মৃতের সংখ্যা এখনো চূড়ান্ত করা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে,এ সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে আতশবাজি জ্বালানোর পর হলরুমে আগুনের সূত্রপাত্র হয়।

নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদন জানানো হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১১ টার দিকে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ইরাকি নিউজ এজেন্সি ‘নিনা’র পোস্ট করা একটি ছবিতে দমকলকর্মীদের আগুন নেভাতে লড়াই করতে দেখা গেছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্থানীয় সাংবাদিকদের ছবিগুলোতে অনুষ্ঠানস্থলের পুড়ে যাওয়া অংশ দেখা যায়।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর বলছে, পুড়ে যাওয়া ভবনটিতে দাহ্য প্যানেল থাকায় আগুন ছড়িয়ে থাকতে পারে।

অধিদফতরের একজন কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে ইভেন্ট হলের কিছু অংশ ধসে পড়েছে। স্বল্পমূল্যের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই এটি ধসে পড়ে। সূত্র: বিবিসি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা