ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: কানাডিয়ান নাগরিকদের ভিসা ইস্যু করা স্থগিত করেছে ভারত। ২১ সেপ্টেম্বর দেশটি এই পদক্ষেপ গ্রহণ করে এবং ‘পরবর্তী নির্দেশ বা বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত’ এই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার।

কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির সাথে ভারতের উত্তেজনা বর্তমানে তুঙ্গে রয়েছে এবং এর মধ্যেই ভারতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

এনডিটিভি প্রতিবেদনে জানিয়েছে, ‘পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত’ কানাডিয়ান নাগরিকদের ভিসা ইস্যু স্থগিত করেছে ভারত। অনলাইন ভিসা আবেদন কেন্দ্র বিএলএস ইন্টারন্যাশনালের একটি বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘পরিচালনা সংক্রান্ত কারণে... পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে’।

কানাডিয়ান নাগরিকদের ভারতীয় ভিসা ইস্যু স্থগিতের মতো পদক্ষেপ এমন সময়ে নেওয়া হলো যখন কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির সঙ্গে ভারতের উত্তেজনা তুঙ্গে রয়েছে।

কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মূলত নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন।

ভারতের বিরুদ্ধে এই অভিযোগ তোলার পর কানাডার মিত্র দেশগুলোকেও পাশে চাইছেন ট্রুডো। মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে শিখ নেতা নিজ্জার হত্যার তদন্তে ভারতকে সহযোগিতা করতে বলেছে। এমনকি কানাডার এই অভিযোগে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানিয়েছে হোয়াইট হাউস।

কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মন্তব্য করেন।

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে।

প্রধানমন্ত্রী ট্রুডো গত সোমবার কানাডার হাউস অব কমন্সের সভায় বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে।

তিনি আরও বলেন, কানাডার গভীর উদ্বেগের কথা ভারত সরকারের শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে।

গত সপ্তাহে জি টুয়েন্টি সম্মেলনের মধ্যে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে স্পষ্ট করে দিয়েছি।

এছাড়া কানাডা ভারতের দিকে ওই গুরুতর অভিযোগ তোলার প্রেক্ষিতে যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়া জানিয়েছে তারা কানাডার নাগরিকের হত্যা তদন্তের দিকে নজর রাখছে।

এদিকে কানাডিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি ট্রুডোর ভাষণের পরে ঘোষণা করেন, কানাডা থেকে এক শীর্ষ ভারতীয় কূটনীতিককে তারা বহিষ্কার করছে।

ভারতের সংবাদমাধ্যমে বলা হচ্ছে, বহিষ্কৃত ওই কূটনীতিকের নাম পবন কুমার রাই এবং তিনি ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-এর কর্মকর্তা।

অবশ্য নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার গুরুতর এই অভিযোগকে ‘মনগড়া’ এবং ‘উদ্দেশ্য প্রণোদিত’ বলে নাকচ করে দিয়েছে দিল্লি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা