আন্তর্জাতিক

নিজ্জার হত্যার প্রসঙ্গটি জাতিসংঘে তুলবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে ভারত ও কানাডায়।

কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার (১৮ সেপ্টেম্বর) হাউজ অব কমন্সে দাবি করেন, এই শিখ নেতার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকার জড়িত আছে বলে প্রমাণ পেয়েছেন তারা।

ট্রুডোর এমন দাবির পর ভারত-কানাডা প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। প্রথমে কানাডা তাদের দেশে নিযুক্ত ভারতীয় গোয়েন্দা সংস্থার ‘র’-এর প্রধানকে বহিষ্কার করে। এর জবাব দিতে ভারতও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে। তবে বিষয়টি এখানেই থেমে থাকছে না।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বুধবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিষয়টি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদে তুলবে কানাডা। যেখানে এটি নিয়ে আলোচনা হতে পারে।

গত ১৮ জুন দুই মুখোশধারী অজ্ঞাত সন্ত্রাসী ব্রিটিশ কলম্বিয়ার একটি শিখ মন্দিরের সামনে হারদ্বীপকে গুলি করে হত্যা করে।

এই হারদ্বীপ ভারতের ‘পাঞ্জাব প্রদেশকে নিয়ে স্বাধীন খালিস্তান’ প্রতিষ্ঠা আন্দোলনের অন্যতম বড় নেতা ছিলেন। শিখদের অভিযোগ, স্বাধীন দেশের আন্দোলন করায় ভারত সরকার তাকে হত্যা করেছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রুডো প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ভারতের বিরুদ্ধে এ ‘গুরুতর’ অভিযোগ আনার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি চেয়েছিলেন— যুক্তরাষ্ট্রও যেন এই ঘটনায় ভারতের নিন্দা করে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এতে সম্মত হয়নি।

ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, এরমাধ্যমে একটি বিষয় প্রকাশ পেয়েছে, সেটি হলো— পশ্চিমা দেশগুলো ভারতের সঙ্গে ভূরাজনীতি এবং বাণিজ্য বাড়াতে চায়। সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির সমালোচনা থেকেও দূরে থাকতে চায়।

দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেছেন, এ বিষয়টি নিয়ে পশ্চিমারা উভয় সংকটে আছে। তারা কানাডাকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্বীকৃতি দিচ্ছে; আবার একই সঙ্গে ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে।

প্রভাবশালী মার্কিন এ সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, নয়াদিল্লিতে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জি-২০ জোটের যে শীর্ষ সম্মেলন হয়েছে সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সাইডলাইন করে দেওয়া হয়। এমনকি মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে চাইলেও ট্রুডোকে সেই সুযোগ দেওয়া হয়নি।

তবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ট্রুডো জি-২০ সম্মেলনে হত্যাকাণ্ডের বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অবহিত করেন এবং এ ইস্যুটি তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে তুলবেন যেখানে; এটি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, কানাডা বিষয়টি নিয়ে নিজস্ব যে তদন্ত করছে এবং যেভাবে ট্রুডো হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ করেছেন এতে মার্কিন সরকারের কোনো সমস্যা নেই। তারা চায়, এটির সুষ্ঠু তদন্ত হোক এবং জড়িতরা বিচারের মুখোমুখি হোক।

তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়টি উত্থাপিত করেছে তারা। যদিও এ বিষয়টি এখন তদন্তনাধীন আছে, তা সত্ত্বেও এ বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কথা বলেছে তারা। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা