সারাদেশ

মুরাদনগরকাণ্ডে নতুন মোড়, মামলা চালাতে চান ভুক্তভোগী নারী

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকাণ্ডে আলোচিত সেই নারী নিজের আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। এর আগে শান্তি বজায় রাখার লক্ষ্যে মামলা তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন ওই ভুক্তভোগী।

পরিবারের সিদ্ধান্তে মামলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন ওই নারী। মঙ্গলবার (১ জুলাই) সকালে ভুক্তভোগী নিজেই তার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই নারী বলেন, ‘আমি ধর্ষণের শিকার হয়েছি, তাই মামলা চালাবো। রবিবার স্বামী প্রবাস থেকে মামলা তুলে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এখন পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে, মামলা লড়বো। জড়িতদের বিরুদ্ধে আইনি লড়াই চালাবো।’

মুরাদনগর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে হওয়া দুটি মামলারই বাদী ভুক্তভোগী। ধর্ষণ মামলায় একমাত্র এজাহারনামীয় আসামি ফজর আলী গ্রেফতার হয়েছেন। অন্যদিকে পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় চার আসামিও গ্রেফতার হয়েছেন। তবে এ মামলার অজ্ঞাতনামা আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার এসআই রুহুল আমীন বলেন, ‘ভিকটিমের সঙ্গে কথা বলে মামলার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পর্নোগ্রাফি আইনের মামলায় আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে। ঘটনায় আর কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখা হবে। মামলা তদন্তে রিমান্ড প্রয়োজন। কারা, কেন, কি উদ্দেশে ঘটনা, ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে জিজ্ঞাসাবাদে সব বেরিয়ে আসবে।’

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ‘ভিকটিম মামলা করেছেন। আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

বর্তমানে ধর্ষণ মামলার আসামি ফজর আলী আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তাকে গ্রেফতার করা হয়েছে বলে আদালতকে রবিবারই লিখিতভাবে জানিয়েছে পুলিশ। পরে আদালতের নির্দেশে আসামিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজনার্স সেলে (হাসপাতালে) রাখা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা