সারাদেশ

মুরাদনগরে গণপিটুনিতে তিনজনকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগ এনে মা ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় বাঙ্গরাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) দিনগত রাতে নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শনিবার (৫ জুলাই) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখসহ আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা মাহফুজ জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) শেষরাত সাড়ে ৩টায় ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আকুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। তাদের থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে তিনজনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে মরদেহ এলাকায় নিয়ে এলেও কবর খোঁড়া ও জানাজার জন্য লোকজন পাওয়া যায়নি। পুলিশের সহযোগিতায় এলাকাবাসী কবল খুঁড়ে তিনটি লাশ দাফন করে।


উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়।

নিহত তিনজন হলেন- কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)।

এছাড়া পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন। নিহত তিনজনের বিরুদ্ধে ৩০টি মামলা চলমান ছিল।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গুনিয়ায় জামায়াত কর্মীর ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর অতর্কিত...

ধর্মীয় সম্প্রীতি ও মানবসম্পদ উন্নয়নেই রাষ্ট্রের ভবিষ্যৎ দেখছে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

ধর্মীয় সহনশীলতা, সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন—এই তিন ভি...

রাঙ্গুনিয়ায় জামায়াত কর্মীর ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর অতর্কিত...

ধর্মীয় সম্প্রীতি ও মানবসম্পদ উন্নয়নেই রাষ্ট্রের ভবিষ্যৎ দেখছে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

ধর্মীয় সহনশীলতা, সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন—এই তিন ভি...

"সুষ্ঠু নির্বাচনের জন্য চাই উৎসবমুখর নির্বাচনী পরিবেশ"

দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু...

ডাকাতির আগেই পুলিশের জালে ৭ ডাকাত

চট্টগ্রাম নগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজন কুখ্যাত ডাকাতকে গ্...

জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা  বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা