আন্তর্জাতিক

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রয়োজনীয় শর্তগুলোতে ইসরায়েল রাজি হয়েছে।

বুধবার (২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

নিজ মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার প্রতিনিধিরা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে এক “দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক” করেছেন।

তিনি লেখেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলোতে রাজি হয়েছে, এই সময়ে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যুদ্ধ বন্ধ করার জন্য।

ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতার ও মিশর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে “চূড়ান্ত প্রস্তাব” পৌঁছে দেবে।

তিনি হামাসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি আশা করি, মধ্যপ্রাচ্যের মঙ্গলের জন্য হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো কিছু সম্ভব নয়, নইলে পরিস্থিতি আরও খারাপই হবে।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন “আগামী সপ্তাহেই” গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হবে।

তিনি আরও জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি গাজা ও ইরান ইস্যুতে আলোচনা করবেন।

ট্রাম্প বলেন, তিনি (নেতানিয়াহু) এখানে আসছেন। আমরা অনেক বিষয়ে কথা বলব। ইরান ইস্যুতে আমাদের যেটা সফলতা ছিল, সেটিও আলোচনা হবে... পাশাপাশি গাজা নিয়েও আলোচনা করব।

আমার বাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য...

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দি...

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজ...

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা।...

শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে: তথ্যমন্ত্রী

দেশের উন্নতিতে ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের। তাদেরকে পরিবর্তিত যুগের সাথে ত...

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে...

সরকার হাম মোকাবিলায় বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এমএ মুহিত জানিয়েছেন, আগামী...

পাস হলো ব্যাংক রেজোল্যুশন আইন, পুরোনো মালিকদের ফেরার সুযোগ

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ বিল আকারে গত শুক্...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা