সংগৃহীত
আন্তর্জাতিক
কোরআন অবমাননা

জাতিসংঘে তুরস্ক, ইরান ও কাতারের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের কপি পোড়ানোর ঘটনায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিবাদের ঝড় উঠেছে। এই জঘন্য ঘটনায় পশ্চিমাদের দায়ী করে তুরস্ক, কাতার ও ইরানের প্রেসিডেন্ট তীব্র নিন্দা জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে ধর্মগ্রন্থ কোরআন হাতে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের স্থানীয় সময় জাতিসংঘ সদর দফতরে শুরু হয়েছে ৭৮তম সাধারণ অধিবেশন।

কোরআন পোড়ানোর প্রসঙ্গে টেনে এদিন আলাদা ভাষণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম এবং ইরানের প্রেসিডেন্ট রাইসি।

প্রসঙ্গত, বিগত কয়েক মাসে সুইডেন ও ডেনমার্কে ধারাবাহিকভাবে প্রকাশ্যে ধর্মীয় গ্রন্থ কোরআন পোড়ানো হয়েছে। কিন্তু এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দেশ দুটির সরকার কোনও ব্যবস্থা না নিলে প্রতিবাদের ঝড় ওঠে আরব ও মুসলিম দেশগুলোতে।

বিশ্বের মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দ বলেছেন, কোরআন পোড়ানো মত প্রকাশের কোনও মাধ্যম হতে পারে না।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এদিন জাতিসংঘে বলেন, বিষয়টি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। খুবই দুঃখজনক যে অনেক দেশের জনপ্রিয় রাজনীতিকরা এই ধরণের বিপজ্জনক প্রবণতায় উৎসাহ দিয়ে আগুন নিয়ে খেলছেন।

ক্ষুব্ধ এরদোয়ান আরও বলেন, যে মানসিকতা বাকস্বাধীনতার ছদ্মবেশে ইউরোপে পবিত্র কোরআনের বিরুদ্ধে জঘন্য আক্রমণকে উৎসাহিত করে, তা মূলত ইউরোপ নিজেদের হাতেই নিজেদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একই দিন জাতিসংঘে কোরআন হাতে চুমু খেয়ে বলেন, ইসলামোফোবিয়া এবং সাংস্কৃতিক বর্ণবৈষম্যের মতো ঘটনা পশ্চিমা দেশগুলোতে দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, পবিত্র ধর্মীয়গ্রন্থ অবমাননা থেকে শুরু করে স্কুলে হিজাব পরায় পশ্চিমা দেশগুলোয় নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

সম্প্রতি ফ্রান্সের স্কুলে হিজাব এবং আবায়া পরায় ইমানুয়েল ম্যাক্রোঁ সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। সেই সময় এর প্রতিবাদ জানান এরদোয়ান।

কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি অধিবেশনে বলেন, কোনও বিবেকহীন ব্যক্তির দ্বারাই শুধু কোরআন পোড়ানোর মতো জঘন্য কাজ সম্ভব।

কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ সুইডিশ রাষ্ট্রদূতদের তলব করেছিল।

এ নিয়ে ৫৭ সদস্যের অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের জরুরি বৈঠকও হয়। সূত্র: টিআরটি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা ঐকমত্যে...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসনে দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

ছাত্র আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

দীর্ঘদিন ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা