সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় হাসপাতালে হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : গাজার দেইর এল-বালাহরে একটি অস্থায়ী হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে।

শনিবার (২৭ জুলাই) এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, হাসপাতালটি লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে অন্তত ৩০ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হন।

মিডিয়া অফিস বলেছে, “কয়েক ডজন রোগী এবং আহত মানুষকে চিকিৎসা সেবা দেওয়া অস্থায়ী হাসপাতালে দখলদার ইসরায়েল ভয়াবহ গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।”

মিডিয়া অফিস আরও জানায়, “বাস্তুচ্যুত বেসামরিক মানুষের উপর চালানো এই গণহত্যার পুরোপুরি দায় দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের।”

গত কয়েকদিন ধরে গাজায় আবারও হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এতে প্রতিদিনই অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালানো শুরু করে ইসরায়েল। তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ও আহতদের বেশিরভাগই নিরীহ নারী ও শিশু।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসনে দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

ছাত্র আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

দীর্ঘদিন ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে...

প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রা...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা