সংগৃহিত
আন্তর্জাতিক

আফগানিস্তানে তুষারপাতে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ব্যাপক তুষারপাতে এ পর্যন্ত ১৫ জনের নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া তুষারপাতজনিত কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

শনিবার (২ মার্চ) আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম তোলো নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য। তুষারপাতের জের দেশটির বালখ, ফারইয়াব, সার-ই-পুল, জৌজান, হেরাত, ঘোর, কান্দাহার, বামিয়ান, ফারাহ, হেলমান্দ, নূরিস্তানসহ প্রায় সব প্রদেশে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে বলেও উল্লেখ করেছে তোলো নিউজ।

সার-ই-পুলের বাসিন্দা আবদুল কাদির চলমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তোলো বলেন, ‘গত কয়েকদিন ধরে তুষারপাত হচ্ছে, এখনও চলছে। তুষারের স্তূপ জমার কারণে প্রদেশের অধিকাংশ সড়ক বন্ধ হয়ে আছে। বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই। অনেক জায়গায় সাধারণ লোকজন ও গবাদি পশুর খাদ্য সংকট শুরু হয়েছে বলে শুনেছি।’

আমানুল্লাহ নামের আরেক বাসিন্দা বলেছেন, ‘সড়ক বন্ধ থাকার কারণে যেসব এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেসব স্থানে জরুরি ভিত্তিতে খাবার ও পশুখাদ্য পাঠানো প্রয়োজন।’

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আপতকালীন কমিটি গঠন করেছে দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকার। ইতোমেধ্যে বালখ, জৌজান, বাদঘিস, ফারইয়াব এবং হেরাতের পশুপালকদের জন্য ৫ কোটি আফগানি সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়েছে।

তালেবান সরকারের কৃষি, সেচ এবং পশুসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তাইন জানিয়েছেন, আপদকালীন কমিটির তত্ত্বাবধানে ইতোমধ্যে আফগানিস্তানের সব প্রদেশে বরফে আটকা পড়া মানুষজনকে উদ্ধার, সড়ক নেটওয়ার্ক পুনরুদ্ধার, খাদ্য ও পশুখাদ্য সরবরাহের কাজ শুরু হর্য়ে গেছে।

বরফে আটকে পড়া লোকজনদের উদ্ধারে আফগান রেড ক্রিসেন্ট সোসাইটিও এগিয়ে এসেছে বলে তোলো নিউজকে জানিয়েছেন সোসাইটির মুখপাত্র এরফানউল্লাহ শারাফজাই। সূত্র : এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা