সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে তুষারঝড়ে নিহত ১০

নিজস্ব প্রতিবেদক: ঝড়ে সৃষ্ট তীব্র বাতাস ও তুষারপাতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩ জন। আর এতেই দেশটির জরুরি পরিষেবাগুলো বেশ চাপে রয়েছে। কারণ রাশিয়ার আগ্রাসনের জন্য ইতোমধ্যে চাপে রয়েছে দপ্তরগুলো। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের পাশাপাশি ক্রিমিয়া উপদ্বীপেও আঘাত হেনেছে ঝড়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক পোস্টে লেখে, বৈরী আবহাওয়ার জন্য ইউক্রেনজুড়ে ১০ জন মারা গেছে, যার মধ্যে শিশুও রয়েছে।’

এএফপি বলছে, রাশিয়ার প্রায় দুই বছরের আগ্রাসনের কারণে ইউক্রেনের জ্বালানি গ্রিড ও উদ্ধার পরিষেবাগুলোকে বাড়ানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওডেসা প্রদেশ। সেখানকার জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, তারা আড়াই হাজার মানুষকে নিরাপদে নিয়ে এসেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

অতিরিক্ত গরমে সোয়া চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী ছয় মাসে সারাবিশ্বে...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা