সংগৃহীত
আন্তর্জাতিক

আরও ১৭ বন্দিকে মুক্তি দিল ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ১৩ বন্দিসহ আরও ১৭ বন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়া অন্য ৪ বন্দি থাইল্যান্ডের নাগরিক। ৪ দিনের চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় ২য় দিনে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যদিও ২য় দফায় এই মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। বেশ কয়েক ঘণ্টার বিলম্বের পর ঐ ১৭ জনকে মুক্তি দেয় হামাস।

প্রতিবেদনে বলা হয়, হামাস ১৩ ইসরায়েলি বন্দি ও ৪ জন থাই নাগরিককে ৭ ঘণ্টা বিলম্বের পরে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। ইসরায়েল চলমান যুদ্ধবিরতির একটি শর্ত লঙ্ঘন করেছে বলে হামাস অভিযোগ তোলার পর বন্দি মুক্তিতে ওই বিলম্ব হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ১৩ ইসরায়েলি ও ৪ বিদেশি নাগরিককে আইসিআরসি-তে হস্তান্তর করা হয়েছে। তারা ইসরায়েলে যাওয়ার আগে দক্ষিণ গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ সীমান্তের দিকে যাচ্ছেন।

পরে ইসরায়েলি সেনাবাহিনী এক্সে দেওয়া এক পোস্টে বলছে, ১৭ জন বন্দি ইসরায়েলে পৌঁছেছে। তারা জানিয়েছে, ‘তারা প্রাথমিক স্বাস্থ্য ও চিকিৎসা মূল্যায়নের পর আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) সৈন্যদের সাথে থাকবে ও পরে তাদের ইসরায়েলি হাসপাতালে নেওয়া হবে। তারা সেখানে তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হবে।’

আল জাজিরার হামদাহ সালহুত অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে বলছে, সর্বশেষ মুক্তি পাওয়া এ ১৭ জনকে ‘প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য দক্ষিণ ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অতিরিক্ত চিকিৎসা ও মানসিক পরীক্ষার জন্য সেখান থেকে তেল আবিব এলাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হবে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মুক্তি পাওয়া ইসরায়েলি বন্দিদের মধ্যে ৬ জন প্রাপ্তবয়স্ক নারী ও ৭ জন শিশু ও কিশোর রয়েছে। এতে আরও বলা হয়েছে ৫০ দিন বন্দি থাকার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে।

গত শুক্রবার ইসরায়েলের সঙ্গে হামাসের ৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। বিরতির ১ম দিন তারা ১৩ ইসরায়েলিসহ ২৪ বন্দিকে মুক্তি দেয়। শনিবার তাদের আরও ১৪ জনকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে হামাসের সামরিক শাখা আল-কাসেম বিগ্রেডস শনিবার নতুন ঘোষণা দেয়, বন্দিদের ফিরিয়ে নিতে হলে গাজার উত্তরাঞ্চলেও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা