সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানের সার্বভৌমত্বে আক্রমণ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক: ইরান জানিয়েছে, তারা পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আক্রমণ করেনি, বরং দেশটির অভ্যন্তরে থাকা ইরানি সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে। বুধবার দাভোসে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ কথা বলেছেন।

হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, তার দেশ পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর সময় ‘ইরানি সন্ত্রাসী গোষ্ঠীকে’ লক্ষ্যবস্তু করেছিল।

মঙ্গলবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেলুচি গোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। এই হামলায় দুই শিশু নিহত এবং তিনজন আহত হয়েছে। এ ঘটনায় বুধবার পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ। একইসঙ্গে তেহরান থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।

আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ‘বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের কোনো নাগরিককে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তু করা হয়নি। ইরানি সন্ত্রাসী গোষ্ঠী জইশ আল-আদলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। দলটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কিছু অংশে আশ্রয় নিয়েছে। এ বিষয়ে আমরা একাধিকবার পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।’

তিনি জানিয়েছেন, ইরান পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে তবে ‘দেশের জাতীয় নিরাপত্তার সাথে আপস বা খেলার অনুমতি দেবে না।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, এই পদক্ষেপটি ইরানের উপর জইশ আল-আদল গ্রুপের সাম্প্রতিক মারাত্মক আক্রমণের জবাব।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা