ছবি: সংগৃহীত
সারাদেশ

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অবৈধভাবে রিসোর্ট ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এতে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকিও বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, শ্রীমঙ্গলের রাধানগর, লাউয়াছড়া, ডলুবাড়ি ও মাঝেরছড়া এলাকাসহ বিভিন্ন স্থানে প্রাকৃতিক টিলা কেটে বড় আকারের স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিশেষ করে ডলুবাড়ি এলাকায় সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে অনিয়মগুলোকে নিয়মের আড়ালে চালিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল ও কিছু জনপ্রতিনিধির যোগসাজশেই পাহাড়-টিলা কেটে এসব রিসোর্ট ও বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এর ফলে প্রাকৃতিক পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে।

এ বিষয়ে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাহাড়-টিলা কেটে রিসোর্ট বা যেকোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণ আইনসঙ্গত নয়। অনুমতিবিহীন কোনো রিসোর্ট নির্মাণের বিধান নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ পাহাড় ও প্রকৃতি রক্ষা উন্নয়ন সোসাইটি উপজেলা শাখার সভাপতি সাহারাব ইসলাম রুহিন বলেন, আমরা পরিদর্শনে গিয়ে দেখেছি পাহাড়-টিলা কেটে রিসোর্ট নির্মাণ করা হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও দুঃখজনকভাবে এখন পর্যন্ত কার্যকর কোনো আইনি ব্যবস্থা চোখে পড়েনি।

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পাহাড়-টিলা কাটা দণ্ডনীয় অপরাধ এবং কৃষিজমিতে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে স্থানীয় পরিবেশবাদীরা কঠোর প্রশাসনিক নজরদারি ও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৮টি মোবাইল উদ্ধার

মৌলভীবাজারে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে বিমান বাহি...

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন...

পবিত্র শবে বরাতে মুসলিম বিশ্বের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তারেক রহমান।

শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। পবিত্র শবে বরাত উপলক্ষে মুসলি...

ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

ভোররাতে হালকা ভূকম্পনে কেঁপে ওঠে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার...

ঢাকা-১৯ আসনে আমেজহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা

আর মাত্র ৯ দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ঢাকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা