সংগৃহিত
পরিবেশ

৩০ কিলোমিটার খাল দখলমুক্ত

জেলা প্রতিনিধি: চলনবিলে অভিযান চালিয়ে প্রায় ৩০ কিলোমিটার খাল দখলমুক্ত করেছে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলন বিলের সিংড়া অংশের বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়।

এসময় খাল দখলকারী একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে চারটি শ্যালো মেশিন। খালে অবমুক্ত করা হয়েছে ২০ লাখ টাকার মাছ।

সিংড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টায় চলনবিলে সরকারি খাল দখলমুক্ত করতে অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান। প্রথমে হুলহুলিয়া-সারদানগর খালে অভিযান চালিয়ে খালের ১০ কিলোমিটার অংশ দখলমুক্ত করা হয়। এই খাল দখল করে শুকিয়ে মাছ শিকার করায় ভুলু সরদার নামের একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও একটি শ্যালো মেশিন জব্দ করা হয়। পরে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলনবিলের তিশিখালী খালে অভিযান চালিয়ে ডাহিয়া ও হিজলী বিল পর্যন্ত আরও ২০ কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়। এই খাল থেকে আরও তিনটি শ্যালো মেশিন জব্দ করে প্রশাসন। এই খালে অবমুক্ত করা হয় প্রায় ২০ লাখ টাকার দেশি প্রজাতির মাছ।

সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, চলনবিলের বিভিন্ন খালবিল দখলমুক্ত করতে‌ তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা