বিনোদন

অন্তঃসত্ত্বার গুঞ্জনে মুখ খুললেন সোনাক্ষী

আমার বাঙলা ডেস্ক

চলতি বছরের শুরু থেকে বেশ কয়েকবার বিয়ের গুঞ্জন উঠেছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে নিয়ে। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে গত ২৩ জুন সকালে জাহির ইকবালের সঙ্গে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেন তিনি। বিয়ের ছয় মাস না হতেই চর্চা হতে থাকে অন্তঃসত্ত্বা এ অভিনেত্রী।

এবার বিষয়টি নিয়ে চরম সত্যি জানালেন সোনাক্ষী সিনহা। কিছুদিন আগের কথা। একটি ক্লিনিকের বাইরে স্বামী জাহিরের সঙ্গে দেখা যায় তাকে। সেখান থেকেই তার অন্তঃসত্ত্বার গুঞ্জনের শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কার্লি টেলসের সঙ্গে আলাপকালে বলিউড তারকা বলেন, হ্যাঁ ভাই...! এই তো সেদিন জাহিরকে কে যেন শুভেচ্ছাও জানিয়ে দিল। আমি বলতে চাই যে, আমি মোটেও অন্তঃসত্ত্বা নই। শুধু একটু মোটা হয়েছি। আচ্ছা, আমরা কি এই দাম্পত্যটা একটু উপভোগ করব না? এরপর তার স্বামী জাহির বলেন, এই তো, কাল থেকেই ডায়েট শুরু হচ্ছে ওর।

এদিকে কয়েক মাস আগেও একবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোনাক্ষী সিনহা। তিনি বলেন, নায়িকাদের বিয়ে হলে এসব একটু রটে। আমার তো বিয়ের আগেও এ গুঞ্জন রটেছিল। এখন সবাইকে জানাতে চাই―এখনই সন্তান নেয়ার কোনো পরিকল্পনা নেই আমার। অন্তত দু’বছর সময় নেব। কেননা, আমি ও জাহির এখনো বাচ্চা।

প্রসঙ্গত, বিয়ের পর থেকে দু’জনকে বিভিন্ন সময় নানা জায়গায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। কখনো সিঙ্গাপুর, কখনো ফিলিপাইন, আবার কখনো মুম্বাইয়ের রাস্তায় জুটি হয়ে ধরা দিচ্ছেন সোনাক্ষী-জাহির।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা