বিনোদন

শুটিং সেটে আহত অপূর্ব-পাভেল-ফারিণ

আমার বাঙলা ডেস্ক

শুটিং সেটে আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার দুপুরে রাজধানীর জিন্দা পার্কে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে দুর্ঘটনার কবলে পড়েন তারা। পরিচালক কাজল আরেফিন অমি এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শুটিংয়ে স্কুটি ড্রাইভিংয়ের একটি দৃশ্যের শুটিং করছিলেন তারা। সেসময়েই স্কুটি থেকে পড়ে গিয়ে আহত হন অপূর্ব, পাভেল ও ফারিণ। তবে অপূর্ব ও ফারিণের অবস্থা তেমন গুরুতর নয়। সাইদুর রহমান পাভেল খানিকটা বেশি আঘাত পেয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কাজল আরেফিন অমি। এ নির্মাতা বলেন, “আমাদের ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের একটি দৃশ্যের শুটিং চলাকালীন দুর্ভাগ্যবশত দুর্ঘটনাটি ঘটে। পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হন। আমরা সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার নিশ্চিত করেছেন তারা সবাই সম্পূর্ণ সুস্থ আছেন।”

আপাতত তিন তারকাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আবার কাজে ফেরার আশা ব্যক্ত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই নির্মাতা।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য...

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দি...

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজ...

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা।...

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের...

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে অভিযান ‘এখনও শেষ হয়নি’ বলেও ইঙ্গিত দিয়েছেন ইসরা...

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চ...

চ্যাম্পিয়নস লিগে কেন এমন দিশাহারা হয়ে যায় বার্সেলোনা

লা লিগায় তারা রীতিমতো শাসন করছে। লিগে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এবারও শির...

চলে গেলেন আশা ভোসলে

প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। আজ বেলা ১২টার দিকে মুম্বাইয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা