সংগৃহিত
বিনোদন

তৃপ্তি দিমরি দাম বাড়ালেন দ্বিগুণ

বিনোদন ডেস্ক: নির্মিত হতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’মুভির তৃতীয় পার্ট। আনিস আজমি পরিচালিত এ সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি। কিন্তু ‘অ্যানিমেল’ সিনেমার সাফল্যের পর এ অভিনেত্রী তার পারিশ্রমিক দ্বিগুণ করেছেন।

বলিউড লাইফ ডটকমের তথ্য অনুসারে, সন্দীপ রেড্ডি ভাঙা নির্মিত ‘অ্যানিমেল’ সিনেমার জন্য তৃপ্তি ৪০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। এ সিনেমার সাফল্যের পর পারিশ্রমিক দ্বিগুণ করেছেন এই অভিনেত্রী। অর্থাৎ ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার জন্য ৮০ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন তৃপ্তি।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘তৃপ্তি যে পারিশ্রমিক দাবি করেছেন, নির্মাতারা তাকে সেটাই দিতে সম্মত হয়েছেন। যেসব অভিনেত্রীরা সাফল্যের উপর নির্ভর করে কাজ করেন, তৃপ্তি তেমন নন। তবে তৃপ্তি জানেন ঠিক কতটা তার প্রাপ্য।’

কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।

‘অ্যানিমেল’ তৃপ্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। গত ১ ডিসেম্বর মুক্তি পায় এ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা