বিনোদন
জেনেসিস থিয়েটার

নাট্যজন নূর হোসেন রানার জন্মদিন

বিনোদন প্রতিবেদক: বহুমাত্রিক প্রতিভার অধিকারী, পুরান ঢাকার কৃতিসন্তান নাট্যকার, নির্দেশক, মডেল, অভিনেতা এবং একজন দক্ষ সংগঠক জেনেসিস থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি নূর হোসেন রানার জন্মদিন বুধবার (৩ জানুয়ারি)। নাট্য আন্দোলন তথা সাংস্কৃতিক অঙ্গনে বেড়ে ওঠা এক অভী সংগঠক তিনি। নদীমেখলা বাংলার বহতা নদীর মতোই কখনো নিজেকে ভেঙ্গেছেন আবার গড়েছেন একজন আদর্শ মানুষ হওয়ার ব্রতে। মনকল্প জুড়ে যার স্বপ্ন সর্বদা খেলা করে মানুষের জন্য তথা মানবতার জন্য কিছু করার। আর তাই তার গড়া প্রায় ৩ যুগেরও আগের নাটকের দল ‘জেনেসিস থিয়েটার’ -এর মূলস্লোগান ‘নাটক হোক প্রেম, দ্রোহ, বিশ্ব-মানবতার স্বপক্ষে’। সে লক্ষ্যেই নাটকের মূল আদর্শের বহ্নিশিখায় পুড়ে নিজেকে গড়ছেন আগামীর নিপুন সমরশৈলী হিসেবে। তার সবচেয়ে বড় গুণ দূর্বার সাহসিকতায়, অদম্য কাজকে সহজ করে সমাপ্ত করার মানসিকতা। একজন দক্ষ সংগঠক হিসেবে শুধু নাটকেই নয়, অসংখ্য অনুষ্ঠান আয়োজনের নেপথ্যে সাহস উদ্দীপনার প্রেরণা যোগায় সবার প্রিয় নূর হোসেন রানা । যিনি আগামী নির্মাণের ক্লান্তিহীন ছুটে চলা এক নিরলস পথিক। সংস্কৃতি চর্চার আঙিনায় ধুলা মেখে শৈশবের কুয়াশাধোয়া সোনারোদ গায়ে জড়িয়ে যে ক’জন সংগঠক নাট্য আন্দোলনে, শ্লোগানে গলা মিলিয়ে বেড়ে উঠেছেন, তিনি তাঁদের অন্যতম একজন।
নতুন বছরে কাজের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জেনেসিস থিয়েটারের দল প্রধান নূর হোসেন রানা বলেন, চলতি মাসে আমাদের দলের নিয়মিত প্রযোজনা, দর্শকদের অত্যন্ত পছন্দের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্মের উপর রচিত, দুই বাংলার একমাত্র মঞ্চ নাটক ‘দামাল ছিলেন নজরুল’ এর দুটি শো ঢাকার বাইরে করতে যাচ্ছি। এছাড়া ছোটদের জন্য দুটি নতুন মঞ্চ নাটকের কাজ চলছে, এ মাসেই শো করবো বলে আশা করছি। কারণ এ সময়ে ছোটদের পড়ালেখার চাপটা অনেকটাই কম থাকে।
নিজ দলের বাইরেও অন্যান্য নাটকের দলের অনেকেই আপনাকে ভীষণ পছন্দ করেন এর পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দেখেন আমার ছোটবেলায় নির্মাতা মোরশেদুল ইসলাম স্যারের ফিল্ম সোসাইটিতে আমি যখন কাজ শুরু করি তখন আমিই ছিলাম দলের সর্বকনিষ্ঠ সদস্য। সে সময় থেকেই সংস্কৃতি অঙ্গনে কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছি, একটু সুযোগের অপেক্ষায় থেকেছি, এভাবে অনেক অভিজ্ঞতাও হয়েছে। সেখান থেকেই আমার মনে হয়েছে প্রতিভাবান তরুণরা একটু কাজের সুযোগ পেলে ভালো কিছু করতে পারে। তাই আমি বরাবরই নতুনদের উৎসাহ দেয়ার জন্য কোথাও কাজের সুযোগ হলেই তাদেরকে বলি কাজ করতে। এছাড়া ছোটদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, কারণ ছোটদের মাঝে আমি আমার নিজের শৈশবকে খুঁজে পাই । ওরা যখন মঞ্চে ছুটে বেড়াই, মনে হয় আমিই যেন ছুটে বেড়াচ্ছি। আর এই সবকিছু মিলিয়েই হয়তো অনেকেই আমাকে পছন্দ করেন, এর বাইরে আর কোন কারণ আছে বলে আমার মনে হয় না।
এ বারের জন্মদিনের আয়োজন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জন্মদিনের উৎসব আমি কখনোই আয়োজন করে উদযাপনের পক্ষে নই। তবে আমার দলের ছেলেমেয়েরা প্রতিবারই তারা কোনো না কোনো আয়োজন করে আমাকে চমকে দেয়ার চেষ্টা করে। ওদের সাথে ভালোবাসার টানেই থাকতে হয়। তাই এবারও জন্মদিনে পরিবার এবং জেনেসিস থিয়েটারের সাথেই সময়টা কাটাবেন বলে জানান তিনি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা