বিনোদন

দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব আর জনগণের ভালোবাসা নিয়ে ‘রূপনগর’

বিনোদন প্রতিবেদক

দীপ্ত টিভিতে আসছে কায়সার আহমেদের নতুন মেগা ধারাবাহিক নাটক ‘রূপনগর’। ‘বকুলপুর’-এর ব্যাপক দর্শকপ্রিয়তার পর এবার একঝাঁক জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পীকে নিয়ে শুটিং শুরু হয়েছে এই নাটকের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ নাটকের বিস্তারিত। গল্পের কেন্দ্রবিন্দু হলো দুটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের এলাকা ‘রূপনগর’। একসময় ঘনিষ্ঠ বন্ধু হলেও এখন তাঁরা পরস্পরের শত্রু।

নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে দুজনের পরিবার এবং এলাকার মানুষদের মধ্যে বিরোধ বাধ্যতামূলক হয়ে ওঠে। এক চেয়ারম্যানের ভেতরের রূপ হলো চোরাকারবারি আর অন্যজন দখলবাজ। তবু রূপনগরে আছে কিছু রঙিন চরিত্র, যারা সুখে-দুঃখে, কষ্টে-আনন্দে একে অপরের পাশে থাকে। নাটকটি দর্শককে দেখাবে, কীভাবে ব্যক্তিগত স্বার্থ, শত্রুতা ও ভালোবাসার মিশ্রণে তৈরি হয় এক অনন্য গল্প।

নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ অনেকে। নাটকের চিত্রনাট্য লিখেছেন লিটু সাখাওয়াত। শিগগিরই দীপ্ত টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে নাটকটি প্রচারিত হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

সৌদিকে ৩০ বছরের পারমাণবিক চুক্তির অনুমোদন ট্রাম্পের

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চু...

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন নামে এক রাজমিস্ত্...

স্থানীয় সরকার নির্বাচনে নতুন নির্দেশনা; ইসি

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্যুৎ-গ্যাস-পানি ও ভূমি করসহ বিভিন্ন সেবার বিলখেলাপ...

তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

'করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস'এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন...

সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা