বিনোদন

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার করায় অভিনেত্রী প্রভার ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পরও নিজেকে অভিনয়ে যুক্ত রেখেছেন। শুধু পর্দাতেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানভাবে সরব। এবার বিতর্কিত এক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে একটি ভিডিও বার্তায় প্রভা অভিযোগ করেন, ‘ট্রাভেল ট্র্যাকারস’ নামের একটি এজেন্সি অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে।

এসব ছবি তারা নিজেদের বিজ্ঞাপন প্রচারের কাজে লাগাচ্ছে বলে দাবি করেন তিনি।

প্রভা বলেন, ‘ট্রাভেল ট্র্যাকারসের থেকে আমি কোনো সার্ভিস নিইনি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। ঘুরতে গেলে আমি নিজের টাকাতেই যাই।

তার পরও তারা আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং করছে। এটি একেবারেই অনৈতিক।’

সতর্ক করে প্রভা বলেন, ‘আমার অনুমতি ছাড়া কেন আপনারা আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি আমি দেইনি। এটা ঠিক না।

অভিযোগের বিষয়ে ট্রাভেল ট্র্যাকারসের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা কবির ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। এটা আমাদের সোশ্যাল মিডিয়া টিমের কাজ। তারা ভালো বলতে পারবে।’ পরে তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন প্রভা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত। নিউ ইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে তিনি মেকআপ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা