দিনাজপুর প্রতিনিধি
শিক্ষা
এসএসসি পরীক্ষা ২০২৫

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেবে সর্বমোট ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৭ হাজার ৭০৮ জন, মানবিক বিভাগে ৮২ হাজার ৩৮৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৭ জন রয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৯ হাজার ৬৪৩ জন, অনিয়মিত ৩২ হাজার ৪৪৩ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩২৪ জন। অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের মধ্যে এক বিষয়ের জন্য অংশ নেবে ১৮ হাজার ৭৫৩ জন, দুই বিষয়ের জন্য ৭ হাজার ৬৮০ জন, তিন বিষয়ের জন্য ২ হাজার ৪১৯ জন, চার বিষয়ের জন্য ৭১০ জন এবং সব বিষয়ের জন্য ২ হাজার ৮৭৪ জন।

রংপুর বিভাগের ৮টি জেলার ২৮০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলার ভিত্তিতে পরীক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ : রংপুর ৫১টি কেন্দ্রে ৩২ হাজার ৯৮৫ জন, গাইবান্ধা ৪০টি কেন্দ্রে ২৫ হাজার ৩০৩ জন, নীলফামারী ২৭টি কেন্দ্রে ২১ হাজার ১২১ জন, কুড়িগ্রাম ৩৪টি কেন্দ্রে ২০ হাজার ৫৩৪ জন, লালমনিরহাট ২০টি কেন্দ্রে ১৩ হাজার ৮৫৫ জন, দিনাজপুর ৬২টি কেন্দ্রে ৩৮ হাজার ১৩২ জন, ঠাকুরগাঁও ২৪টি কেন্দ্রে ১৭ হাজার ৯৮৪ জন, পঞ্চগড় ২২টি কেন্দ্রে ১২ হাজার ৪৯৬ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা