ছবি: বগুড়া প্রতিনিধি
শিক্ষা

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম) পর্যায়ে পাসসহ পাঁচ দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বগুড়া জেলা শাখা এ মানববন্ধন করে।

এতে বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া জেলার সভাপতি মাওলানা শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, জেলার নেতা রুহুল আমিন, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, আবু সুফিয়ান, জিললুর রহমান, আবু বক্কর, ইসলামিক ফাউন্ডেশন ধুনট উপজেলার শিক্ষক মাওলানা রবিউল ইসলাম রবি, মোঃ আরিফুর রহমান প্রমুখ।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন ১২টি উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল শিক্ষকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, ঈদের আগে যদি বকেয়া বেতন বোনাস পরিশোধ না করা হয় তাহলে পরবর্তীতে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে।পাঁচ দফা দাবি মেনে না নিলে আমাদের সন্তানরা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হবে। তখন ছেলেমেয়েরা ইসলাম থেকে দূরে সরে যাবে। এসময় তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো-নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম) পর্যায়ে মাহে রমজানের মধ্যে পাস করতে হবে। ঈদ-উল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ীকরণ করতে হবে, কোনভাবে আউটসোসিং পদ্ধতিতে নেওয়া যাবে না। শিক্ষক-শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। শিক্ষক-শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা