সারাদেশ

রাজবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মোঃ নুরুল আলম নামে এক মাদক কারবারিকে আটক করেছে। আটক নুরুল আলম কক্সবাজার জেলার উখিয়া থানার মালভীটা ৫ নম্বর ওয়ার্ডের মৃত জালাল আহম্মেদের ছেলে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুল্লাহ সংগীয় ফোর্সসহ সদর উপজেলার খানখানাপুর এলাকায় অভিযান পরিচালনা করে নুরুল আলমকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নুরুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেজর (অব:) হাফিজ স্পিকার ও কায়সার কামাল ডেপুটি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ম...

রাষ্ট্রপতি হঠাও কর্মসূচিতে এনসিপি

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার...

সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার কিছু প...

মধ্যপ্রাচ্য সংকটে সবজি রপ্তানি বন্ধ

আকাশপথে পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলোতে সবজি পাঠ...

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাতে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা