ছবি-সংগৃহীত
সারাদেশ
পরিবহন মালিকদের ধর্মঘট

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে রাজবাড়ীর পরিবহন মালিকরা।

সোমবার (২ অক্টোবর) ভোর থেকে ধর্মঘটের কারণে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজবাড়ী পরিবহণ মালিক গ্রুপের এক সদস্য বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতু দিয়ে ঢাকা যায় না। কিন্তু গোল্ডেন লাইন পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। এছাড়া গোল্ডেন লাইন রাজবাড়ীর পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা না করে তারা নিজেদের মতন ট্রিপ পরিচালনা করছিল।

এতে প্রথমে তাদের বাধা দেওয়ায় তারা ঢাকার গাবতলীতে রাজবাড়ীর কাউন্টারগুলোতে ভাঙচুর চালায়। পরে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়। এরপর সিদ্ধান্ত হয় গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুইটি ট্রিপ চালাবে।

কিন্তু তারা এই সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ট্রিপ চালাচ্ছিল। তাই গত শুক্রবার রাজবাড়ী পরিবহণ মালিক গ্রুপের লোকজন বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে ঢাকায় ফেরত পাঠায়। এতেই শুরু হয় দ্বন্দ্ব।

অবশ্য গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্ব নতুন নয়। এর আগেও গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ ছিল। তারপর রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা হয়।

কিন্তু তারপরও গোল্ডেন লাইন তাদের ইচ্ছামতো ট্রিপ চালায়। এতে নিজেদের ক্ষতির কথা জানান রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের লোকজন।

এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ পরিবহণ বন্ধ থাকায় যাত্রীরা কাউন্টারের এসে ফেরত যাচ্ছেন। এতে অনেক যাত্রী ভোগান্তিতে পড়ছেন। তারা ঝুঁকি নিয়ে মাহেন্দ্র, ব্যাটারি চালিত অটোরিকশা এবং লোকাল বাসে ঘাট পর্যন্ত ভেঙে ভেঙে যাচ্ছেন।

রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা