ছবি-সংগৃহীত
সারাদেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী

লক্ষ্মীপুরে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আহলে সুন্নাত ওয়াল জামা'আতের উদ্যোগে লক্ষ্মীপুরে ১২ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টায় লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমাবেশটি অনুষ্ঠিত হয় ও পরে লক্ষ্মীপুর উত্তর স্টেশন চত্বর থেকে রামগতি সড়ক পর্যন্ত র‌্যালি প্রদক্ষিণ করে।

লক্ষ্মীপুর জেলার আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আহবায়ক মাওঃ আতাউল করিম মুজাহিদের সভাপতিত্বে ও জশনে জুলুছ সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুফতি হেলাল উদ্দিন আল কাদেরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়্যদ মাহমুদুর রহমান তানভীর সিদ্দিকী, সৈয়দ গোলাম সাখজার হোসাইনী ছাবের চিশতী,পীরজাদা জহির উদ্দিন বাবর বোগদাদী,

পীরজাদা মাওলানা মোঃ আব্দুল্লাহ আল কাদেরী,পীরজাদা হাফেজ মাওঃ সাঈদুল হক নক্সবন্দী মুজাদ্দেদী,লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন ক্বারী।

বক্তারা বলেন - সারা বাংলাদেশে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রী। পুলিশ প্রশাসন দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

কিছু আলেম আছে যারা পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী পালনের বিরুদ্ধে বলে তারা আলেম না জালেম।

আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, যারা ঈদে মিলাদুন্নবী পালনের বিরুদ্ধে বলে তাদেরকে আমাদের সামনে এনে বসানো হোক আমরা এর সঠিক ব্যাখ্যা তাদের দিব।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ

ব্রিটিশ আমলে নির্মিত দেশের অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ রেলপথ ঢাকা-নারায়ণগঞ্জ-...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা