ছবি-সংগৃহীত
সারাদেশ

যতদিন মুক্তিযোদ্ধা বেঁচে থাকবে ততদিন চক্রান্ত সফল হবেনা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্ননবী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবার, ৩০ লক্ষ শহীদ বীরমুক্তিযোদ্ধা ও অদ্যবদী যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ দিকে খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কমান্ডের সাবেক কমান্ডার রইস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডের মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মজুমদার।

প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পুরো পরিবারকে নৃশংসভাবে খুন করেছে স্বাধীনতা বিরোধী চক্র, তারা আজও চক্রান্ত করে চলেছে, যা এ জাতির জন্য লজ্জাজনক ও কলঙ্কময়।

স্বাধীন সার্বভৌম এ রাষ্ট্রে যতদিন একজন মুক্তিযোদ্ধাও বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত স্বাধীনতা বিরোধী এ অপশক্তির কোন দেশ বিরোধী চক্রান্তে সফল হতে দেয়া হবে না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার দুর্বার ও চ্যালেঞ্জিক বলিষ্ঠ নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে।

তাই সামনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পাশে থেকে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো। দেশে এবং দেশের বাহিরে কোন চক্রান্তই কাজ হবেনা।

আলোচনা সভা শেষে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও অদ্যবদী যারা মৃত্যুবরণ সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও পাশাপাশি বিভিন্ন মাদ্রাসার অধ্যাপকদের হাতে ১০ পিছ করে ১০০ পিস পবিত্র কোরআন শরিফ তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলার কমান্ডার চৌলাপ্রু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইছাক মিয়া, বীরমুক্তিযোদ্ধা ঈছান আলী, বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আজিজ, মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রাজ্জাক, জেলা সন্তান কমান্ডের সেক্রেটারী আরিফুল ইসলামসহ মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা