সংগৃহীত
সারাদেশ

চারার ফেরিওয়ালা বয়োবৃদ্ধ গিয়াস

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন (৭৩)। দীর্ঘ ৪০ বছর ধরে গ্রামে গ্রামে ঘুরে চারা বিক্রি করেন তিনি। তাকে সবাই চারার ফেরিওয়ালা নামেই চিনেন।

তবে নিজের বাড়ি ছিল পৌরসভার খাজাপাড়া গ্রামে। বিয়ের সূত্রে চানপাড়াতে তার বসবাস।

গিয়াস উদ্দিন দিনমজুর ছিলেন। প্রায় ৪০ বছর আগে বাজার থেকে ফল কিনে খাওয়ার পর কিছু বীজ বাড়ির পাশে ফেলেছিলেন। সেখান থেকে চারা গজালে কয়েকটা বাড়ির পাশে রোপণ করেন। অতিরিক্ত কিছু চারা বিক্রি করে দেন। এভাবেই শুরু তার চারা তৈরি ও বিক্রি। অন্যরা নার্সারি থেকে বা হাটে নিয়ে চারা বিক্রি করলেও তিনি চারা নিয়ে ছোটেন বাড়ি বাড়ি।

সম্প্রতি বাগমারা উপজেলা পরিষদ চত্বরে গিয়াসের সঙ্গে দেখা হয়। পরিষদের মিলনায়তনের পাশে নতুন বাগানে ফুল ও ফলের চারা সরবরাহ করতে এসেছিলেন। কথায় কথায় তিনি বলেন, ফল খেয়ে, গাছতলা থেকে কুড়িয়ে ও মানুষের বাড়ি থেকে বীজ সংগ্রহ করে তিনি চারা তৈরি করেন। কোনো প্রশিক্ষণ না থাকলেও নিজের পর্যবেক্ষণ ও নাটোরের একটি নার্সারিতে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা আছে তার। এখন তিনি নিজের নার্সারিতে ১৭ রকমের ফুল, ফলদ ও বনজ গাছের চারা তৈরি করেন। লোকজনের চাহিদাকে প্রাধান্য দিয়ে তিনি চারা তৈরি করেন।

গিয়াস উদ্দিন জানান, প্রতিদিন সকালে নার্সারি থেকে চারা ঝুড়িতে ভরে গ্রামে নিয়ে যান। লোকজন পছন্দমতো চারা কিনে নেন। আবার অনেকে তাদের পছন্দের চারার চাহিদা দিলে পরে তা পৌঁছে দেন। সাত কাঠা জমিতে তিনি নার্সারি গড়ে তুলেছেন।

গিয়াসের স্ত্রী রফেলা বেগম জানান, স্বামীর সঙ্গে তিনিও চারা পরিচর্যা করেন। প্রতিদিন সকালে স্বামীর ভারে বিভিন্ন জাতের গাছের চারা সাজিয়ে দেন। চারা বিক্রির টাকায় তাদের সংসার চলে। দুই ছেলে-মেয়ের বিয়েও দিয়েছেন।

খাজাপাড়া গ্রামের বাসিন্দা কলেজশিক্ষক আশরাফুল ইসলাম (৫১) জানান, গিয়াসকে তিনি একই পেশায় দেখছেন। তার কাছ থেকে তিনি নিজেও চার কিনেছেন। তার সবচেয়ে ভালো দিক, তিনি চারা দিয়ে ক্ষান্ত থাকেন না, চারার খোঁজখবর নেন ও পরিচর্যার পরামর্শ দেন।

গত ৪০ বছরে পরিত্যক্ত জায়গায় নিজ উদ্যোগে অনেক গাছ লাগিয়েছেন দাবি করে গিয়াস উদ্দিন জানান, যত দিন পারবেন, এই পেশাতেই থাকবেন। তবে বয়সের কারণে এখন ভার বহন করতে কষ্ট হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, চারার ফেরিওয়ালা গিয়াস উদ্দিনের বিষয়ে তিনি জানেন না। তবে খোঁজ-খবর নিয়ে তাকে কীভাবে সহযোগিতা করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেবেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা