ছবি: নিজেস্ব
সারাদেশ

শ্যামনগর লিডার্সের আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

সাতক্ষীরা প্রতিনিধি  :

সাতক্ষীরা প্রতিনিধি ::

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এম্বাসি অফ সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক সহনশীলতা ও নারীর ক্ষ্মতায়ন কর্মসূচী(ক্রিয়া) প্রকল্পের আওতায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ অনুষ্ঠিত হয় ।

সোমবার ২৩ ডিসেম্বর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম । সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি বিষয়ক কর্মকর্তা ),মহিলা বিষয়ক কর্মকর্তা ,কৃষি বিষয়ক কর্মকর্তা , প্রানি সম্পদ কর্মকর্তা , শিক্ষা কর্মকর্তা, উপজেলা তথ্য আপা ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অবসর প্রাপ্ত শিক্ষক ও সাংবাদিকসহ বুড়ীগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের উপকারভোগী সদস্যরা । আব্দুল্লাহ আল রিফাত (সহকারী কমিশনার ভূমি ) বলেন , সুপেয় পানি সংকট এর কারনে অনেক দূর থেকে নারীদের পানি আনতে হয় যেখানে তাদের সময় এবং পরিশ্রম হয়। জলবায়ু সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য এলাকায় উঠান বৈঠক এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা এবং তিনি আরও বলেন জলবায়ু সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য একটি মডেল ইউনিয়ন তৈরি করতে হবে। এছাড়াও উপকারভোগী যমুনা সর্দার বলেন ,নারী শ্রমিকরা লবণাক্ত পানিতে দৈনিক ৬ ঘণ্টা কাজ করার ফলে যে সকল শারীরিক সমস্যা হয় তার চিকিৎসা কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয় না । গাবুরা থেকে আগত আজমুন্ নাহার বলেন , গাবুরাতে হাইস্কুল কম থাকায় মেয়েদের বাল্য বিবাহ হয়ে যায় । তারা এসব সমস্যা সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন । উক্ত সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা । প্রকল্পের কাজের অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী ।

আমারবাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা