সারাদেশ
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা 

সাতক্ষীরা প্রতিনিধি

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে মানববন্ধন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন খুলনার আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশন খুলনার সহকারি পরিচালক মো. রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. সজীব খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আরেফিন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, অজোপাডিকো নির্বাহী প্রকৌশলী মোঃ সোয়াইব হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোস্তফা জামান, বিআরটি এর সহকারি পরিচালক মাহবুব কবির, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, প্রভাষক আব্দুল ওহাব আজাদ, সাকিবুর রহমান বাবলা, অ্যাডভোকেট নাজমুল আরিফ, এনামুল কবির খান, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।

দিনব্যাপী অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের ভাষ্য, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি...

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশ...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

বিশ্ব পর্যটন দিবস আজ

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা