সারাদেশ

বগুড়ায় কারা হেফাজতে ১ মাসে ৪ আ. লীগ নেতার মৃত্যু

আমার বাঙলা ডেস্ক

বগুড়া জেলা কারাগারে আটক আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিন মিঠু (৬৫) নামের ওই নেতা মারা যান। তিনি উপজেলার দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ নিয়ে গত এক মাসে বগুড়ায় কারা হেফাজতে থাকা চার আওয়ামী লীগ নেতার মৃত্যু হলো।

গত ৩ নভেম্বর আব্দুল মতিন মিঠুকে হত্যা ও বিষ্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। মামলাগুলো গত ৫ আগস্টের পরে হয়েছে বলে জানিয়েছে বগুড়া জেল কর্তৃপক্ষ।

বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বিষয়টি নিশ্চিত করেন।

শাহ শরীফ বলেন, 'আব্দুল মতিন মিঠু আজ দিবাগত রাত সাড়ে ৩টায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সকালে তিনি মারা যান।'

আব্দুল মতিন কোনো ধরনের অসুস্থতায় ভুগছিলেন কিনা জানতে চাইলে শাহ শরীফ বলেন, 'তার তেমন কোন অসুখ ছিল না।'

কারাগারে এক মাসের ভেতর চার আওয়ামী লীগ নেতার মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করলে তিনি বলেন, 'আওয়ামী লীগ নেতারা হঠাৎ করে জেলে এসে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। আগে মৃত্যু হওয়া তিনজন বিভিন্ন অসুখ-বিসুখ নিয়ে কারাগারে এসেছিলেন।'

এর আগে কারা হেফাজতে থাকাকালীন গত ১১ নভেম্বর মারা যান বগুড়া শহর আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন। ২৬ নভেম্বর মারা যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। এর একদিন পর ২৫ নভেম্বর মারা যান বগুড়া শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ।

কারা সূত্রে জানা যায়, বগুড়া জেলা কারাগারে একজন স্থায়ী মেডিকেল অফিসারের পদ থাকলেও সেটা শূন্য আছে। কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে সিভিল সার্জন অফিস থেকে চিকিৎসক আনা হয়।

এ ব্যাপারে জেলার শাহ শরীফের বলেন, 'আমরা চাহিদা দিয়েছি । হয়তো শীঘ্রই ডাক্তার পেয়ে যাব। তবে সিভিল সার্জন অফিসের একজন মেডিকেল অফিসার অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখানে এসে নিয়মিত রোগী দেখেন।'

বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মন্তব্য, 'কেবল বগুড়া জেলেই কেন এত আওয়ামীগ নেতার মৃত্যু হচ্ছে? বিষয়টি রহস্যজনক।'

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা