ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ
মানুষের আস্থা ও বিশ্বাস বাড়ানোর উপর গুরুত্ব

কক্সবাজারের থানা ও ফাঁড়ি পরিদর্শনে পুলিশ সুপার

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজার সদর মডেল থানা, রামু থানা, উখিয়া থানা ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী এই পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট থানাগুলোর সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা প্রদান ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি জনমুখী পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন পুলিশ সুপার। নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ব্রিফ করেন তিনি।

এ সময় উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়ির ইনচার্জরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা