সুনামগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে জেলা প্রশাসক বরাবর গ্রামবাসীর স্মারকলিপি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের ৫২ শতক জমির মধ্যে আইনের তোয়াক্কা না করে ১৪ শতক জায়গা জবরদখল করে সেখানে অবৈধভাবে ভবন নির্মাণ শুরু করেছেন অভিযুক্ত ব্যক্তিগণ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে বিষয়টি নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেন গ্রামবাসী। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন (৫৫), তার ভাই কিবরিয়া (৪৫) এবং উবায়দুর রহমান গং (২২)—তিনজনই মৃত জানফর আলী ও মৃত জমসিদ আলীর সন্তান—বিদ্যালয়ের সরকারি জমি দখল করে সেখানে নির্মাণ কাজ শুরু করেছেন।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের জায়গা দখল করে নির্মাণকাজ চালানোর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ব্যাহত হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের লেখাপড়ায় বড় ধরনের ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

অভিযোগপত্রে স্বাক্ষর করেন মো. নুরুল হক, সাবেক মেম্বার হোসেন আহমদ, শিব্বির আহমদ, ইসলাম উদ্দিন, মো. কামরুল হাসান বদরুল, ইয়াহইয়া, মো. ওলি মিয়া ও এম. আর মাহফুজুর রহমান সজিবসহ আরো অনেকে।

এ বিষয়ে অভিযুক্ত বুরহান উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “বিদ্যালয়ের জমি দখলের বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে এসিল্যান্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা