বিনোদন

১২ বছরের প্রেম, বিয়ের কথা উঠতেই ডায়না বললেন...

বিনোদন ডেস্ক

প্রায় দুই দশকের ক্যারিয়ার। তবে ডায়না পেন্টিকে ঠিক বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলা যায় না। মাঝেমধ্যে তাঁর অভিনীত চরিত্র নিয়ে চর্চা হয়েছে বটে কিন্তু কখনো প্রভাবশালী নাম হয়ে উঠতে পারেননি ডায়না। গত শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে ডায়না অভিনীত নতুন সিনেমা ‘ডিটেকটিভ শেরদিল’। ছবিটি মুক্তি উপলক্ষে ক্যারিয়ার ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে পিংকভিলার সঙ্গে কথা বলেছেন তিনি।

অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল। সেকশন ‘এইটি ফোর’ দিয়ে সেটাও পূরণ হয়েছে। দুই দশকের ক্যারিয়ারে সাইফ আলী খান, অক্ষয় কুমার থেকে শুরু করে শহীদ কাপুরের সঙ্গে কাজ করেছেন।

পর্দায় ‘পাশের বাড়ির মেয়ে’ থেকে পুলিশসহ নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু এখনো সমীহ জাগানো কোনো অভিনেত্রী হতে পারেননি। এ নিয়ে কোনো আক্ষেপ অবশ্য ডায়নার নেই, ‘শুরু থেকেই আমি প্রতিযোগিতায় বিশ্বাসী নই। মডেলিং করি, অভিনয়ও ভালোবাসি। বড় পর্দা আর ওটিটি মিলিয়ে নানা ধরনের চরিত্রে নিজেকে অন্বেষণের সুযোগ পেয়েছি, এটাই আমার বড় প্রাপ্তি।’

ডায়নার সঙ্গে আলাপ হলে তাঁর সম্পর্ক নিয়েও কথা বলতে হয় অবধারিতভাবেই। মুম্বাইয়ের ব্যবসায়ী হার্শ সাগরের সঙ্গে ১২ বছর ধরে প্রেম করছেন ডায়না। হার্শ প্রতিষ্ঠিত হীরা ব্যবসায়ী এবং পরিচালক চন্দ্র বারোটের ভাগনে। বিয়ে করবেন কবে-এমন বহুল চর্চিত প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘১২ বছর ধরে ওর সঙ্গে সম্পর্কে আছি। আমার মনে হয়, আমরা তো বিবাহিতই।’

সাক্ষাৎকারে ডায়না আরো বলেন, ‘আমার কাছে বিয়েটা খুব গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে সম্পর্কটাই মূল কথা, বিয়ের সনদ নয়।’ সামাজিক রীতিনীতিকে পাশ কাটিয়ে ব্যক্তিগত অনুভূতির ওপরই জোর দিলেন অভিনেত্রী।
একই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে ডায়না বলেন, ‘আমার আপন মানুষদের আমি খুব আগলে রাখি। ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে আলোচনা করা আমার ধাতে নেই। আমার কাজের সঙ্গে এর কী সম্পর্ক?’

সদ্য মুক্তি পাওয়া ‘ডিটেকটিভ শেরদিল’-এ ডায়নার অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিতে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তাঁকে দেখা গেছে। সিনেমাটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘এটা মিস্ট্রি সিনেমা, তবে পুরো গল্প বলা হয়েছে মজাচ্ছলে। মাঝে বেশ কয়েকটি সিরিয়াস সিনেমা করেছিলাম, তাই এ ছবি আমার জন্য স্বস্তির।’
‘ডিটেকটিভ শেরদিল’ পরিচালনা করেছেন রবি ছাবরিয়া।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা