সারাদেশ

সেই গোরখোদক মনু মিয়া মারা গেছেন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ‘শেষ ঠিকানার কারিগর’ হিসেবে পরিচিত মনু মিয়া (৬৭)। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের এই বাসিন্দা দীর্ঘ জীবনে তিন হাজারেরও বেশি কবর খুঁড়ে নিঃস্বার্থভাবে মানুষের শেষ বিদায়ে সহায়তা করেছিলেন।

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মো. মনু মিয়া। তার মৃত্যু নিশ্চিত করেছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর।

জীবনের প্রায় অর্ধশত বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের এই মহান কাজ করে আসছিলেন মনু মিয়া। আশপাশের গ্রাম ও জেলাজুড়ে তিনি পরিচিত ছিলেন ‘শেষ ঠিকানার কারিগর’ নামে।

একসময় তিনি এই কাজে সময়মতো পৌঁছানোর জন্য দোকান বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন। সেই ঘোড়ার পিঠে চড়ে পৌঁছে যেতেন মৃত ব্যক্তির বাড়িতে।

ঢাকার আইনজীবী ও এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা জানান, অসুস্থ অবস্থায় তিনি কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

রোকন রেজা বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে বলেছিলাম, অনেকে আপনাকে নতুন ঘোড়া কিনে দিতে চায়। কিন্তু তিনি বলেন, ‘আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করার জন্য। মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না।’

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন, ‘ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া আরও দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আর আগের মতো হয়ে উঠেননি। তার মৃত্যুতে আমরা এক নিঃস্বার্থ, মহান মানুষকে হারালাম।’

স্থানীয়রা জানান, মনু মিয়া শুধু একজন কবর খননকারী ছিলেন না, ছিলেন মানবিকতার প্রতীক। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক শোক ও শ্রদ্ধা জানানো হচ্ছে তাকে।

তারা বলেন, মৃত্যুর পরও বহু মানুষের দোয়া ও ভালোবাসায় বেঁচে থাকবেন মনু মিয়া।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনুমোদনহীন কীট ও মেয়াদোত্তীর্ণ ঔষধে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন কীট ব্যবহার ও...

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ২...

পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে সুপারিশ চেয়েছেন অর্থমন্ত্রী

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কাছে ব্যবসা পরিচা...

কুষ্টিয়ায় ক্রীড়া অফিসারের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা আয়োজন ও এক সদস্যবিশিষ্ট কমিটি...

ক্রিকেট খেলায় প্রাণ গেল যুবকের

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা ক...

চকরিয়ায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার

চকরিয়ায় অপহরণের শিকার ব্যবসায়ী ও বিএনপি কর্মী ফরিদুল আলমকে কয়েক ঘণ্টা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে বিএনপি কর্মীকে হত্যার ঘটনায় স্ত্রীর মামলা

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলিতে মো. মুজিবুর রহমান (৫০) কে হত্যার...

কুষ্টিয়ায় ক্রীড়া অফিসারের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা আয়োজন ও এক সদস্যবিশিষ্ট কমিটি...

চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে: সড়ক পরিবহন মন্ত্রী

পরিবহন খাতে মালিক-শ্রমিকরা সমঝোতার ভিত্তিতে টাকা তুলছে, এটি চাঁদা নয়- আগে দে...

বিদ্যুতের দাম না বাড়িয়েই জনগণকে লাভবান করার চেষ্টা করছি: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা