কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

কিশোরগঞ্জে ৩ দিন ব্যাপী ফল মেলার উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

দেশি-বিদেশি নানান জাতের ফল নিয়ে কিশোরগঞ্জের একরামপুরে খামারবাড়িতে শুরু হয়েছে মৌসুমি ফলের মেলা।

বুধবার (২৫ জুন) সকালে এ ফলমেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। জেলা প্রশাসনের সহযোগিতায় কিশোরগঞ্জ কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে এ মেলা, যা শুক্রবারে শেষ হবে। মেলায় অংশ নিয়েছে ৮টি স্টল।

বিভিন্ন জাতের আমসহ, কাঁঠাল, কলা, আনারস, কাঠলিচু, কদবেল, জাম, চালতা, ডেউয়া, ডেফল, করমচা, তৈকর, চেরি, সফেদা, আনার, বিলিম্বি, কাঠবাদাম, আমড়া, ডুমুর, বেল, কামরাঙ্গা, পেয়ারা, ড্রাগন, তাল, নারিকেল, গাব, পেঁপে, জামরুল, লটকন, অরবরই, আমলকি, দেশি মাল্টা, জাম্বুরা, ডালিম ও নানান ফল ওঠেছে মেলায়।

'দেশি ফল বেশি খাই- আসুন ফলের গাছ লাগাই' এই স্লোগানে বুধবার সকাল দশটায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এরপর তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরানুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক বলেন, 'শুধু গ্রীষ্ম-বর্ষা নয়, সারা বছরই আমাদের দেশে ফল উৎপাদন হয়। অযত্ন অবহেলায় দেশি অনেক জাতের ফল হারিয়ে যেতে বসেছে। দেশি ফলের দিকে নজর দিতে হবে। তাই বিভিন্ন ঋতুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এরকম মেলার আয়োজন করতে পারে। এ ব্যাপারে জেলা প্রশাসনের সহযোগিতা থাকবে।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাদিকুর রহমান বলেন, 'জেলাবাসীর কাছে দেশি ও নতুন জাতের মৌসুমি ফল পরিচিত করিয়ে দিতেই এ মেলার আয়োজন।'

উদ্বোধনের পর শহরের খামার বাড়ির এই ফলমেলায় দর্শনার্থীদের ভিড় লেগে যায়।

সদর উপজেলার সমাজকর্মী আকবর খন্দকার তার ১০-১২ বছরের সন্তানকে নিয়ে এসেছিলেন মেলায়।

তিনি বলেন, ‘এ মেলার মাধ্যমে আমাদের ফলভান্ডার সম্পর্কে জানা যায়। দেশি জাতের বিভিন্ন ফল চেনানোর জন্য আমার ছেলেকে এখানে নিয়ে এসেছি। মেলা প্রাঙ্গণে দেশি ফলের চারার একটি স্টলও আছে। মেলা ঘোরা শেষে কয়েকটি দেশি ফলের চারা বাড়িতে নিয়ে যাব।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

নোবিপ্রবিতে ডিপিডিটির মেধাস্বত্ব সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্...

গাজীপুর মহানগর ডিবির কার্যকারিতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিষাক্ত সৌন্দর্যের দুই ‘লায়ন ফিশ’

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে আসাদ মাঝির জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত দুটি &ls...

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা