দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে বিভিন্ন মামলা ও নিয়মিত অভিযানে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলবার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান ও ১টি পেনগান।
এছাড়া অভিযানে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানায়, মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
আমার বাঙলা/ রাব্বি