খেলা

ফাইনালের আগে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রকাশ করল অপ্টা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের শেষ পর্বে এসে জমে উঠেছে শিরোপার লড়াই। বাকি আর মাত্র তিন ম্যাচ—দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল। শেষ চারে থাকা আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সের মধ্যে কে জিতবে কাঙ্ক্ষিত ট্রফি, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এবার অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাসে উঠে এসেছে সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম।

২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ বলে জানিয়েছে অপ্টা।

তবে স্পেনকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। লুইস দে লা ফুয়েন্তের দল ২০২৪ সালের মার্চের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত। অপ্টার হিসাবে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ, আর শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.৪ শতাংশ।

শিলটনকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাসে পিকফোর্ড

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই লড়াইয়ে দুই দলের সম্ভাবনা প্রায় সমান। অপ্টার সিমুলেশনে ইংল্যান্ড ৫০.৯ শতাংশ ক্ষেত্রে ফাইনালে উঠেছে, আর আর্জেন্টিনা ৪৯.১ শতাংশ ক্ষেত্রে। শিরোপা জয়ের সম্ভাবনায় ইংল্যান্ডের হার ২১.৯ শতাংশ, আর্জেন্টিনার ২০.৬ শতাংশ।


ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম টানা দুই নকআউট ম্যাচে জোড়া গোল করে ডিয়েগো ম্যারাডোনার পর প্রথম ফুটবলার হিসেবে অনন্য কীর্তি গড়েছেন। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের ম্যাচে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে শেষ চারে পৌঁছেছে।

পরিসংখ্যান ফ্রান্সকে এগিয়ে রাখলেও শেষ চারের লড়াইয়ে ব্যবধান এতটাই কম যে একটি মুহূর্ত, একটি গোল কিংবা একটি ভুলই বদলে দিতে পারে পুরো বিশ্বকাপের ভাগ্য।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্...

পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার ও সম্পাদক আরিফ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

মনোহরদীর পলাতক কুখ্যাত আসামী 'নয়ন ডাকাত ' সেনবাগ থেকে গ্রেপ্তার 

নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোনাভুক্ত এবং দীর্ঘদিনের পলাত...

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে কেটে ফেলা হলো ১৫টি ফলজ ও বনজ গাছ

কুষ্টিয়া সদর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আমানতপুর গ্রামে এক কৃষকের ফলজ ও বনজ বাগা...

ট্রাইব্যুনালে যাচ্ছে দীপু মনিসহ সাবেক এমপিদের মামলা

জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে তদন্ত কার...

জঙ্গলে সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়া, পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরানের পাল্টা পদক্ষেপ

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহি...

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে আগুন, ঈশ্বরদীতে বেড়েছে মরিচের দাম

কয়েক দিনের টানা বর্ষনে ঈশ্বরদীতে কাঁচামরিচের দাম তিনগুণ বেড়ে গেছে । এক সপ্তাহ...

বেতন ছাড় দিয়ে রোমায় থাকার সিদ্ধান্ত দিবালার

ইতালিয়ান ক্লাব এএস রোমার সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ করলেন আর্জেন্টাইন তারকা পাওল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা