সারাদেশ

বন্যার পানি নামছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাঙ্গামাটি

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টি কমে যাওয়ায় রাঙ্গামাটির বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পানি নামতে শুরু করায় বিভিন্ন এলাকার মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছেন। তবে এখনও কিছু এলাকায় পানি পুরোপুরি না নামায় ভোগান্তিতে রয়েছেন অনেক পরিবার।

সোমবার (১৩ জুলাই) সকালে বন্যাকবলিত এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুয়া বাজার কমিটির সভাপতি মো. হারুন বলেন, 'বন্যায় বাজার ও আশেপাশের এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পুরো বাজার ও আশেপাশের এলাকায় প্রায় আড়াই ফুট পলিমাটির নিচে নিমজ্জিত হয়ে আছে। পলি অপসারণ করে জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। তবে আর্থিক ক্ষতি এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।'

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, 'রাঙ্গামাটির বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জেলার বাঘাইছড়ির অধিকাংশ এলাকার পানি নেমে গেছে। কিছু আশ্রয় কেন্দ্রের মানুষ বাড়িতে ফিরে গেছেন। অন্যদিকে বিলাইছড়ির ফারুয়ার পানি সম্পূর্ণ নেমে গেছে। গতকাল উপজেলা প্রশাসন সেখানে ত্রাণ বিতরণ করেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।' তিনি আরও জানান, বরকল ও জুরাছড়ির বন্যা পরিস্থিতিও উন্নতি হচ্ছে।

তিনি আরও বলেন, 'আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের তিন বেলা খাবার দেওয়া হচ্ছে। তাছাড়া বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে উপজেলা প্রশাসন, আর্মি, বিজিবি ও রাজনৈতিক ব্যক্তিরা।'

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা