সারাদেশ

মনোহরদীর পলাতক কুখ্যাত আসামী 'নয়ন ডাকাত ' সেনবাগ থেকে গ্রেপ্তার 

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি,

নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোনাভুক্ত এবং দীর্ঘদিনের পলাতক কুখ্যাত আসামি নয়ন মিয়া (৩৮) নোয়াখালীর সেনবাগ থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে। মনোহরদী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য মনোহরদী থানায় আনা হয়েছে। নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক এর সার্বিক দিকনির্দেশনায়, শিবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার রায়হান সরকার এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা এর তত্ত্বাবধানে আদালতের মুলতবি গ্রেফতারি পরোয়ান বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য অর্জিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১জুলাই) এস আই (নিঃ)আলামিন শিকদার, কনস্টেবল হুমায়ুন কবির ও মাসুম বিল্লাহ সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নোয়াখালীর সেনবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সেনবাগ থানা পুলিশের সহযোগিতা, গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঝালুয়াপাড়া এলাকার বাসিন্দা নয়ন মিয়া ওরফে 'নয়ন ডাকাত' কে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক, ছিনতাই, সরকারি কাজে বাধা, হত্যা চেষ্টা , মারামারি, ভাঙচুর ও চুরি সহ বিভিন্ন ফৌজদারি অপরাধে মোট ১৫ টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে মনোহরদী থানার তিনটি পৃথক মামলায় আদালত থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ান দীর্ঘদিন ধরে মুলতবি ছিল। এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, অপরাধী যত কৌশলে আত্মগোপন করুকনা কেন আইনের আওতায় তাকে আসতেই হবে। তথ্য প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও আন্তজেলা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘদিনের পলাতক এই পুরনোভুক্ত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং অপরাধ দমনে মনোহরদী থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা