ছবি: আমার বাঙলা
সারাদেশ

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে আগুন, ঈশ্বরদীতে বেড়েছে মরিচের দাম

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি

কয়েক দিনের টানা বর্ষনে ঈশ্বরদীতে কাঁচামরিচের দাম তিনগুণ বেড়ে গেছে । এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এখন তা ১০০-১২০ টাকা কেজি। হঠাৎ কাঁচামরিচের উচ্চ মূল্যে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

সোমবার (১৩ জুলাই) সকালে ঈশ্বরদী বাজারে গিয়ে জানা যায়, কাঁচামরিচ ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে কাঁচামরিচ ১০০ টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার পাড়া মহল্লায় ভ্রাম্যমাণ সবজি বিক্রেতারা প্রতি কেজি মরিচ বিক্রি করছেন ১৪০ টাকা কেজি দরে। দাম হঠাৎ দাম বৃদ্ধির ব্যাপারে বিক্রেতাদের একই কথা- আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে।


কাঁচামরিচের পাশাপাশি প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। ৫০ টাকার বেগুন ৬০ টাকা, ৪০ টাকার কচু ৫০, ২০ টাকার পটোল ২৫ টাকা, ২০ টাকার ঝিঙা ৩০ টাকা, ৩০ টাকার করলা ৪০ টাকা, ২৫ টাকার ঢ্যাঁড়শ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সপ্তাহ জুড়ে স্বাভাবিক রয়েছে আলু ও পেঁয়াজের দাম।


ঈশ্বরদী বাজারের কাঁচামরিচের পাইকারি ব্যবসায়ী আওলাদ হোসেন বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের দক্ষিণবঙ্গ বন্যার পানিতে তলিয়ে গেছে। সেজন্য উত্তরাঞ্চলের উৎপাদিত কাঁচামরিচ ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বেশি সরবরাহ হচ্ছে। ফলে কাঁচামরিচের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়লে দামও বেড়ে যায়। তাই এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ আমরা ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন তা বিক্রি করতে হচ্ছে ১০০-১১০ টাকা কেজি দরে।


ঈশ্বরদী পৌর মার্কেটের দৈনিক সবজি বাজারের কাঁচামাল বিক্রেতা মিনারুল ইসলাম বলেন, কাঁচামরিচের দাম এক সপ্তাহ ধরে শুধু বাড়ছেই। ৪০ টাকার কাঁচামরিচ এখন দাম বেড়ে পাইকারি ১০০-১১০ টাকা কেজি হয়েছে। খুচরা বাইরে দাম আরও বেশি। আড়ত থেকে বেশি দামে কেনার কারণে খুচরা বিক্রেতারাও বেশি দামে বিক্রি করছেন।


ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, কাঁচামরিচ ১২০ টাকা কেজি বিক্রি করেছি। আজ বিক্রি করছি ১৪০ টাকা কেজি দরে। গতকাল প্রতি কেজি কাঁচামরিচ পাইকারি ১০০ টাকায় কিনলেও আজ কিনেছি ১১০ টাকায়। বেশি দামে কেনার কারণে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।


ঈশ্বরদীর দৈনিক সবজি বাজারে কাঁচামরিচ কিনতে আসা রিকশাচালক আলী হোসেন বলেন, বৃষ্টির কারণে সব সবজির দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। এক পোয়া কাঁচামরিচ ৩০ টাকা দিয়ে কিনলাম। এমনিতেই কয়েকদিনের বৃষ্টির কারণে রিকশা চালাতে পারছি না। সড়কে ভাড়াও নেই। এরমধ্যে জিনিসপত্রের দাম বাড়ায় আমাদের চলাচলে খুব কষ্ট হয়ে যাচ্ছে।
ঈশ্বরদী উপজেল কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন বলেন, কয়েক দিনের প্রবল বর্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সবজির আবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। কাঁচামরিচসহ সকল সবজির দাম কিছুটা বেড়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্...

পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার ও সম্পাদক আরিফ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ৩৭০

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অপরাধবিরোধী অভিযানে ৩৭০ জনকে গ্...

মনোহরদীর পলাতক কুখ্যাত আসামী 'নয়ন ডাকাত ' সেনবাগ থেকে গ্রেপ্তার 

নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোনাভুক্ত এবং দীর্ঘদিনের পলাত...

মার্কিন হামলার পর ইরানের পাল্টা পদক্ষেপ, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার পর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরি...

টানা বর্ষণে গুলশান লিংক রোডে ধস, বিপাকে পথচারী ও চালকরা

টানা ভারী বর্ষণে রাজধানীর গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। পান...

সাংগঠনিক কার্যক্রম বাড়াতে বিএনপির ইউনিটগুলোকে নতুন নির্দেশনা

দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপ...

তৃণমূলের স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন: সব উপজেলায় পৌঁছাবে অ্যান্টিভেনম

বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সাপে কাটা রোগীদের চিকিৎসায় প্রস্তুতি নি...

ট্রাইব্যুনালে যাচ্ছে দীপু মনিসহ সাবেক এমপিদের মামলা

জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে তদন্ত কার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা