ছবি: সংগৃহীত
সারাদেশ

যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরানের পাল্টা পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যৌথভাবে অঞ্চলের কয়েকটি ‘শত্রু ঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

এক ইরানি সামরিক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইরানের দাবি, গত ৪৮ ঘণ্টায় শত্রুপক্ষের তৎপরতা পর্যবেক্ষণের পর নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

এদিকে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলার পর ঘাঁটির কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন লাগে।

আইআরজিসি জানায়, ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপ।

পৃথক আরেক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় ধাপে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বিমানঘাঁটির হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি-৮ নজরদারি বিমান রাখা হ্যাঙ্গার এবং যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আইআরজিসি জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। তাদের প্রতিশোধমূলক অভিযান এখনও অব্যাহত রয়েছে।

এছাড়া কুয়েতের দুটি বিমানঘাঁটিতেও হামলার দাবি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। বিবৃতিতে জানানো হয়, হামলায় কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে থাকা জ্বালানি সংরক্ষণ ট্যাংক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করেছে। পাশাপাশি আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা একটি কৌশলগত এফপিএস রাডার সিস্টেমেও হামলা চালানো হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্...

পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার ও সম্পাদক আরিফ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ৩৭০

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অপরাধবিরোধী অভিযানে ৩৭০ জনকে গ্...

মনোহরদীর পলাতক কুখ্যাত আসামী 'নয়ন ডাকাত ' সেনবাগ থেকে গ্রেপ্তার 

নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোনাভুক্ত এবং দীর্ঘদিনের পলাত...

টানা বর্ষণে গুলশান লিংক রোডে ধস, বিপাকে পথচারী ও চালকরা

টানা ভারী বর্ষণে রাজধানীর গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। পান...

সাংগঠনিক কার্যক্রম বাড়াতে বিএনপির ইউনিটগুলোকে নতুন নির্দেশনা

দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপ...

তৃণমূলের স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন: সব উপজেলায় পৌঁছাবে অ্যান্টিভেনম

বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সাপে কাটা রোগীদের চিকিৎসায় প্রস্তুতি নি...

ট্রাইব্যুনালে যাচ্ছে দীপু মনিসহ সাবেক এমপিদের মামলা

জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে তদন্ত কার...

জঙ্গলে সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়া, পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা