সারাদেশ

পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার ও সম্পাদক আরিফ

সারোয়ার আলম, গাজীপুর প্রতিনিধি:

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতির পর বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী এবাইদুর রহমান। প্রধান নির্বাচন পর্যবেক্ষক ছিলেন শেখ তানভীর আহমেদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শামিম মৃধা ও কাজী হুমায়ুন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ২১২ জন ভোটারের মধ্যে ২১১ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা প্রায় শতভাগ ভোটার উপস্থিতির প্রমাণ। দুপুর ১টা পর্যন্ত ১৭১টি ভোট কাস্ট হয়।

ভোট গণনা শেষে সভাপতি পদে ১৪৩ ভোট পেয়ে দেলোয়ার হোসেন মোল্লা নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসেন মোল্লা। যুগ্ম সম্পাদক পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেলিম রেজা সাঈদুর। সাংগঠনিক সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন মো. কাইয়ুম মিয়া এবং কোষাধ্যক্ষ পদে ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হন বিজয় চন্দ্র দাস।

এ ছাড়া সংস্কৃতি সম্পাদক পদে শ্রী লাভলু চন্দ্র দাস, উন্নয়নবিষয়ক সম্পাদক পদে সঞ্জিত চন্দ্র দাস এবং ধর্মবিষয়ক সম্পাদক (সনাতন) পদে বিমল চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মিলন শেখ, মো. শাহিন মোল্লা ও সবুজ ভূঁইয়া।

অপরদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে রুহুল আমিন ও সায়েম মোল্লা, দপ্তর সম্পাদক পদে আজিজুল মোল্লা, সহ-দপ্তর সম্পাদক পদে আবদুল আওয়াল, ধর্মবিষয়ক সম্পাদক পদে মামুন মোল্লা এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মাসুদুর রহমান আলম নির্বাচিত হন।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ীদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা