সংগৃহীত
রাজনীতি

সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ নয়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের সময় শেষ। সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়।

রোববার (৫ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ অফিসে অনির্ধারিত বিফ্রিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশিদের বলব দেখুন, বিএনপি মিথ্যাচারে পটু একটা রাজনৈতিক দল। বাইডেনের ভুয়া উপদেষ্টা বানিয়ে মিথ্যাচার করেছে বিএনপি। এ সময় কাদের জানান, অবরোধে জনগণের জানমালের নিরাপত্তায় যা কিছু করা দরকার সবটা করা হবে। যত স্তর দরকার তত স্তরের নিরাপত্তা দেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উল্লেখ করে বলেন, সরকারের পতনের জন্য বাইডেনের ভুয়া উপদেষ্টা এনে বিএনপি নাটক সাজিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, সোহরাওয়ার্দী (গ্রেফতার সেনা কর্মকর্তা) কয়েকবারই সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। সে অপপ্রচার ও গুজবের জনক।

ওবায়দুল কাদের আরও উল্লেখ করে বলেন, বিএনপি নিজেদের আন্দোলন নিজেরাই পণ্ড করেছে। ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা দায় এড়াতে পারবে না। তাদের নির্দেশে অপকর্ম হয়েছে। আওয়াম লীগকে খাদে ফেলতে গিয়ে নিজেরাই খাদে পড়ে গেছে।

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংলাপের সময় শেষ, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়। এসময় গার্মেন্টস সেক্টর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা